Tuesday, April 14, 2026
বাড়িখবররাজ্যসংবিধান বাঁচাও, দেশ বাঁচাও—আম্বেদকর জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য

সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও—আম্বেদকর জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য

“সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে সংবিধান প্রণেতা ড. বি. আর. আম্বেদকর-এর ১৩৬তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করল ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি, ত্রিপুরা রাজ্য কমিটি।

সোমবার আগরতলার সিটি সেন্টারের সামনে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সদস্যরা ড. আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সুধন দাস, সিপিআই(এম) পশ্চিম জেলা সম্পাদক রতন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ড. আম্বেদকর শুধু সংবিধানের রচয়িতা নন, তিনি ছিলেন সামাজিক ন্যায়, সমতা ও মানবাধিকারের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর দেখানো পথ অনুসরণ করেই সমাজে ন্যায় ও সমতার প্রতিষ্ঠা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই সংবিধানের মর্যাদা রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ অটুট রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four + four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য