বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৫ই এপ্রিল..… আসন্ন এ ডি সি নির্বাচনে বিজেপি দল ২৮ আসনেই জয়যুক্ত হয়ে নতুন করে এ ডি সিতে ত্রিপল ইঞ্জিনের সরকার গঠন করতে চলেছে বলে মন্তব্য করলেন বিজিবি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য খোয়াইতে দুটি নির্বাচনী প্রচারে এসে। নির্বাচনকে সামনে রেখে রবিবার দুপুরে খোয়াইতে দুইটি নির্বাচনী প্রচারের আসলেন বিজয় দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এই দিন প্রথম অনুষ্ঠানটি করেন খোয়াই জেলা কার্যালয়ে। সেখানে দলীয় কার্যকর্তাদের সাথে সাংগঠনিকড বিষয়ে আলোচনা করেন এরপর একটি যোগদান সভার আয়োজন ও হয় সেখানে ৩৫ পরিবারের ১১৩ জন ভোটার তিপরা মথা দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। তার মধ্যে মথা দলের বেশ কয়েকজন নেতৃত্বরা রয়েছে। এছাড়া তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীও চাইছেন বিজেপি দল সাধারণ জনগণের জন্য কাজ করুক, এবং এর ফলাফল অনুসারে আগামী দিন এ ডি সিতে বিজিবি দল ক্ষমতায় আসছে। তাতে করে এডিসি এলাকার উন্নতি সাধন হবে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা পাবে তাই এ ডি সিতে একটি বিকশিত সরকার গড়ার লক্ষ্যে বিজিবি দলের প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য আর্জি জানান। জেলা কার্যালয়ে অনুষ্ঠান শেষ করে তারপর চলে যান ৯ নং আসন আশারাম বাড়ি ও হালাহালি কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী অনন্ত দেববর্মা সমর্থনে বেহালা বাড়ি কমিউনিটি হলে জলীয় নির্বাচনী প্রচারে। প্রচার শেষ করে কর্মকর্তাদের নিয়ে একটি হল সভা করেন। সেখানেই উপস্থিত ছিলেন হালাহালি কেন্দ্রের প্রার্থী অনন্ত দেববর্মা, বিধায়ক মনোজ কান্তি দেব, জেলা সভাপতি বিনয় দেববর্মা, খোয়াই মন্ডল সভাপতি অনুকুল দাস, জেলা সাধারণ সম্পাদক সমীর দাস সহ অন্যান্য নেতৃত্বরা। হল সবার পর এই কমিউনিটি হলে ঐ এলাকার দলীয় নেত্রীত্বদের নিয়ে এক রুদ্ধ দ্বার বৈঠক হয়। বৈঠক শেষে ফিরে যাবার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি সভাপতি রাজ্যে ভট্টাচার্য বলেন বিভিন্ন জায়গায় প্রচার দেখে তিনি বুঝতে পারছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক শাহা একই কথা বলেছেন যে এডিসি নির্বাচনের ২৮ টি আসনই বিজেপি দল পাবে । শুধু তাই না তিনি হলপ করে এই কথা বলেন যে ২৮ টি আসন নিয়ে ট্রিপল ইঞ্জিনের সরকার গঠন করতে চলেছে এডিসিতে বিজেপি দল। মোদিজীর বিকশীত ভারত এক ভারত এবং শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এবং এই স্লোগানকে বিশ্বাস করে আগামী দিন বিজিবি দল এডিসিতে ক্ষমতায় আসছে। শুধু তাই না জাতি ও জনজাতিদর জন্য সরকার কাজ করছে এবং আগামী দিন তাদের উন্নয়নের স্বার্থে বিভিন্ন দাবী দাওয়া পূরণের ক্ষেত্রে বিজেপি দল বদ্ধপরিকর । সেই সুবাদে এডিসিতে কাজ করার প্রতিশ্রুতি নিয়েছে বিজিবি দল। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর তিনি এও বলেন রাজ্যের বিভিন্ন জায়গায় নেতা মন্ত্রীসহ বিজিবি দলের বিভিন্ন কার্যকর্তাদের ওপর তিপরা মথা দলের সমর্থকরা হামলা হজ্জুতি করেছেন। এই বিষয়ে তিনি নির্বাচন কমিশনের সাথে কথা হয়েছে এবং তিনি স্পষ্ট জানিয়েছেন এসব ঘটনার সাথে যুক্ত সমস্ত দোষীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে বিজেপি দল অতিসত্বর কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। এই প্রসঙ্গ টেনে আরেকটি কথা বলেন তিনি বর্তমান সময়ে এডিসি নির্বাচনকে সামনে রেখে বিরোধী তিপরা মথা দল আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। তিনি সাংবাদিকদের মাধ্যমে একটি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন যারা মথা মথা করছে এরা বর্তমানে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে কেন সেই প্রশ্নটা করেন। এরপর তিনি এক প্রকার বিদ্রুপের শহীত বলেন গত পাঁচ বছরে জনজাতির জন্য এতই কাজ করেছে যে এই নির্বাচনে বিজেপি কর্মী ও প্রার্থীদের উপর তারা আক্রমণ করে চলেছে কেন ভয়ের কারণে। তারা বুঝে গেছে এডিসিতে তারা জয়ী হতে পারবে সুতরাং যে কোনোভাবে বিজেপিকে ঘর বন্দি করে দাও সেই সুড়সুড়িতে তারা কাজ করে চলেছে প্রতিনিয়ত। ওরা সর্বদা শান্তি সম্প্রীতির কথা বলে বেড়ায় পাশাপাশি থানছা থানছা বলে প্রচার করছে কিসের থানছা। রাজ্যে যারা থানছা থানছা করছে এরা নিজেরাই জনজাতিদের উপর আক্রমণ করছে তাহলে থানছা কিসের, কিসের শান্তির কথা তারা বলছে আর কিসের জন্য তারা রাজনীতি করছে। এই ধরনের কথা বলে ভাঁওতাবাজি দেখিয়ে জনজাতিদের বোকা বানিয়ে এই ধরনের নোংরা রাজনীতি করছে তারা। তাদের এই ভাওতাবাজিতে জনগণ তৈরি হয়ে গেছে আগামী দিনে এডিসিতে বিজেপি দলকেই ক্ষমতায় নিয়ে আসবে বলে জানান রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।



