আজ তেইশে মার্চ। আজকের দিনে ব্রিটিশ সরকার লাহোর ষড়যন্ত্র মামলার দায়ে ভারতের তিন মহান বিপ্লবীকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিলেন।১৯৩১ সালের ২৩ শে মার্চ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের অন্যতম বেদনাদায়ক ও গৌরবময় দিন। এদিন মহান বিপ্লবী ভগৎ সিং ,সুখদেব থাপার ও শিবরাম রাজ গুরুকে আজকের দিনে ফাঁসিতে ঝুলিয়েছিলেন ব্রিটিশ সরকার।
১৯২৮ সালে লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে তারা ব্রিটিশ পুলিশ অফিসার জে.পি. সন্ডার্সকে হত্যা করেছিলেন। পরবর্তীতে তারা তাদের নিজেদের বক্তব্য তুলে ধরতে আদালতে আত্মসমর্পণ করে। 24 শে মার্চ তাদের ফাঁসির আদেশ হয়েছিল। কিন্তু জনরুসের ভয়ে ব্রিটিশ সরকার 23 শে মার্চ তাদের ফাঁসি কার্যকর করে। আজকের দিনটি যথাযথ মর্যাদায় তিন মহান স্বাধীনতা সংগ্রামীকে স্মরণ করে ডি ওয়াই এফ আই। এদিন তারা মেলার মাঠ এলাকায় তিন স্বাধীনতা সংগ্রামের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করে তাদের স্মরণ করে। পুষ্পার্ঘ অর্পণ করেন ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য নেতৃত্ব। এদিন তারা তাদের বক্তব্যে এই মহান স্বাধীনতা সংগ্রামীদের পথ কে পাথেয় করে চলার আহ্বান রাখেন।



