Monday, March 23, 2026
বাড়িখবররাজ্যনিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ নবনির্মিত চূড়া উন্মোচন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ।।

নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ নবনির্মিত চূড়া উন্মোচন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ।।

নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ নবনির্মিত চূড়া উন্মোচন উপলক্ষে আগামী ২৪শে মার্চ থেকে ২৭শে মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে সেই অনুষ্ঠানসূচি তুলে ধরেন মহানাম সেবক সংঘের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, সভাপতি রবীন্দ্র চন্দ্র সাহা, মঠাধ্যক্ষ সভাধিবন্ধু ব্রহ্মচারী। সম্পাদক সুদীপ কুমার রায়, উপদেষ্টা কমিটির কনভেনার ডাক্তার তপন দেবনাথ। আচার উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত ব্রহ্মচারী বন্ধুরূপ ব্রহ্মচারী। অনুষ্ঠান সূচি সম্পর্কে বলতে গিয়ে সম্পাদক সুদীপ কুমার রায় বলেন,
চারদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির ভেতরে রয়েছে, ভাগবত পাঠ, যজ্ঞ, ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৪ মার্চ
মঙ্গল ঘট স্থাপন ও অনুষ্ঠানের শুভ সূচনা হবে। সন্ধ্যায় মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সম্পাদক শ্রীমৎ বন্ধু গৌরব ব্রহ্মচারী শ্রীমদ্ভাগবত পাঠ করবেন। ২৫ মার্চ রয়েছে সন্ধ্যায়
শ্রীমদ্ভাগবত পাঠ। ২৬ মার্চ সকাল ৭টা থেকে বিশেষ পূজা ও পূজান্তে মন্দিরের চূড়া উন্মোচন করা হবে। ২৬ মার্চ চূড়া উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, উপস্থিত থাকবেন সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। ২৭শে মার্চ সকাল ৮ টা বন্ধু স্মরণ মঙ্গল যজ্ঞ ও পবিত্রকরণ অনুষ্ঠান। ভোগ নিবেদন ও বিতরণ। ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজকের সাংবাদিক সম্মেলনে সকল ভক্তবৃন্দকে এই কয়দিন মন্দির প্রাঙ্গনে উপস্থিত থাকার জন্য আবেদন জানায় মন্দির পরিচালন কর্তৃপক্ষ। প্রসঙ্গত ১৯৮২ সালের প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দিরটি। ২৬ তারিখ উদ্বোধন এর মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ পেতে চলেছে এই মন্দিরটি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য