বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩রা মার্চ.……পুলিশ সপ্তাহ উপলক্ষে এবং সান্তি ,সম্প্রতি ,ভাতৃত্ববোধ এবং পুলিশ ও সাংবাদিকদের মধ্যে আরো মধুর সম্পর্ক গড়ার লক্ষ্যে এক উত্তেজনাপূর্ণ মুহূর্তের মধ্যে দিয়ে মঙ্গলবার দুপুরে খোয়াই বিমান বন্দর মাঠে অনুষ্ঠিত হলো খোয়াই জেলা পুলিশ বনাম খোয়াই মহকুমার সাংবাদিকদের মধ্যে এক প্রতি ক্রিকেট টুর্নামেন্ট। উক্ত খেলার মাঠে উপস্থিত ছিলেন খোয়াই জেলার পুলিশ সুপার রানাদিত্য দাস, অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার, খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রনজিত সরকার, মহিলা থানার ওসি মিনা দেববর্মা সহ জেলা পুলিশের বিভিন্ন অফিসাররা সহ মহকুমার সমস্ত সাংবাদিকরা। এই খেলা উপভোগ করতে এই দিন বিকেলে খোয়াই বিমান বন্দর মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।খেলার মাঠে উপস্থিত জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস সহ অন্যান্য অতিথিরা প্লেয়ারদের সাথে করমর্দনের মাধ্যমে পরিচয় হন।এর পর মঙ্গলবার বিকেল তিনটায় শুরু হয় খেলাটি ।টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন খোয়াই জেলা পুলিশের দল। নির্ধারিত ১৬ ওভার ব্যাট করতে নেমে জেলা পুলিশের দল ৫ উয়িকেট হারিয়ে ১৫১ রান করে । দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে খোয়াই মহকুমার সাংবাদিকদের দল ১৬ ওভারে ৭ উয়িকেট হারিয়ে ৯২ রান করে।এই খেলার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন জেলা পুলিশ পক্ষ থেকে দ্বীপ রায়। এবং খেলায় অংশগ্রহণ কারী সমস্ত প্লেয়ারদের মেডেল পরিয়ে সংবর্ধনা প্রদান করেন উপস্থিত জেলা পুলিশ সুপার সহ অন্যান্যরা। এর পর বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খোয়াই জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস, পাশাপাশি রানার্স দল খোয়াই মহকুমা সাংবাদিকদের হাতে রানার্স ট্রফিটি ও তুলে দেন জেলা পুলিশ সুপার।এক আনন্দ ঘন ও সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে সমাপ্ত হয় খোয়াই জেলা পুলিশ বনাম খোয়াই মহকুমার সাংবাদিকদের মধ্যে এক প্রিতি ক্রিকেট টুর্নামেন্টে।



