Thursday, February 26, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদসারের কালোবাজারি ও দুর্নীতির অভিযোগ কৃষি সহায়কের বিরুদ্ধে। দরজায় তালা এগ্রি স্টোরের:বন্ধ...

সারের কালোবাজারি ও দুর্নীতির অভিযোগ কৃষি সহায়কের বিরুদ্ধে। দরজায় তালা এগ্রি স্টোরের:বন্ধ দরজার সামনেই বিক্ষোভ কৃষক সভার।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৫ শে ফেব্রুয়ারি……
প্রান্তিক কৃষকদের সার নিয়ে কালোবাজারি ও দুর্নীতির রমরমা চলছে।প্রকৃত কৃষকদের বঞ্চিত করে সরকারী সার বিক্রি করে দেওয়া হচ্ছে মণ্ডলের শাসকদলীয় নেতা কর্মীদের কাছে । অর্থাৎ সারের অফিস সংলগ্ন একটি বেসরকারি এজেন্সিতে বিক্রি করে দেওয়া হচ্ছে সার।ফলে অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে প্রান্তিক কৃষকদের।এছাড়া এস আর আই প্রকল্পে কৃষকদেরকে ধান বীজ ও কীটনাশক ঔষধ দেওয়া হচ্ছে না।এস আর আই প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থও দেওয়া হচ্ছে না কৃষকদের।ফলে এস আর আই প্রকল্পে চাষাবাদে উৎসাহ কমে যাচ্ছে কৃষকদের।এই সবের প্রতিবাদে বুধবার দুপুরে সারা ভারত কৃষক সভা খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে খোয়াইয়ের সিঙ্গিছড়া গ্রামসেবক কেন্দ্র ও কৃষি বীজাগারে বিক্ষোভ প্রদর্শন করা হয়।বেলা বারোটায়ও অফিসের দরজা ছিল তালাবন্ধ অবস্থায়।দেখা পাওয়া যায়নি দায়িত্বপ্রাপ্ত কৃষি সহায়কের।সংগঠনের নেতা কর্মীরা তালাবন্ধ অফিসঘরের সামনে আধঘন্টার বিক্ষোভ প্রদর্শন করেন।উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার খোয়াই জেলা সম্পাদক মনোজ দাস, মহকুমা সম্পাদক কানন দত্ত, সিঙ্গিছড়া অঞ্চল সম্পাদক বাদল সবর, সি পি আই এম এর খোয়াই অঞ্চল সম্পাদক গৌতম পাল। উল্লেখ্য যে, সিঙ্গিছড়া গ্রাম সেবক কেন্দ্র ও কৃষি বীজাগারের কৃষি সহায়কের বিরুদ্ধে সারের কালোবাজারি ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে।প্রকৃত কৃষকদের সার না দিয়ে শাসকদলীয় মণ্ডলের সুপারিশমতো সার বিক্রি করে দেওয়া হচ্ছে অন্যত্র। একটি বেসরকারি এজেন্সির দোকানে এগ্রি স্টোর থেকে বস্তা বস্তা সার চলে যাচ্ছে।বাধ্য হয়ে সেখান থেকে অতিরিক্ত চড়া দামে সার কিনতে হচ্ছে অসহায় কৃষকদের।এছাড়া বিরোধী দলীয় সমর্থক পরিবারের প্রান্তিক কৃষকদের সার দেওয়া হচ্ছে না।এরকমই অভিযোগ উঠেছে সিঙ্গিছড়া গ্রাম সেবক কেন্দ্র ও কৃষি বীজাগারের কৃষি সহায়কের বিরুদ্ধে।এছাড়াও এগ্রি স্টোর থেকে যে অল্প সংখ্যক কৃষকদের কাছ সার বিক্রি করা হয় সেখানেও বাড়তি দাম নেওয়ার অভিযোগ উঠেছে কৃষি সহায়কের বিরুদ্ধে।তিনি নাকি ইউরিয়া ও সুপার ফসফেট সার বিক্রির ক্ষেত্রে প্রতি কেজিতে এক টাকা করে বেশী দাম নিচ্ছেন বলেও অভিযোগ।এমনকি এস আর আই পদ্মতিতে চাষাবাদের ক্ষেত্রে প্রাপ্য সুযোগ সুবিধা ও ঘোষিত ছাড় কোনটাই নাকি কৃষকেরা পাচ্ছেন না বলেও অভিযোগ।যেমন অভিযোগ উঠেছে যে, এস আর আই পদ্মতিতে চাষাবাদের জন্য বিনে পয়সায় সার ও বীজ পাওয়ার কথা কৃষকদের।এছাড়াও কৃষকদের নগদ অর্থ প্রদানেরও ব্যবস্থা রয়েছে।কিন্তু সিঙ্গিছড়ার কৃষি সহায়ক নাকি এস আর আই প্রকল্পের কৃষকদেরকে নগদ অর্থ ও বীজ দিচ্ছেন না বলে অভিযোগ।শুধুমাত্র সামান্য কিছু সার দিয়েই কৃষকদেরকে এগ্রি স্টোর থেকে শূন্য হাতে বিদায় করে দেওয়া হচ্ছে।ফলে এস আর আই প্রকল্পে চাষাবাদের ক্ষেত্রে উৎসাহ হারিয়ে ফেলছেন কৃষকেরা।জৈব সার কৃষকদের মধ্যে বিনে পয়সায় সরবরাহ করার কথা থাকলেও কৃষি সহায়ক নাকি দশ টাকা করে দাম নিয়ে জৈব সার বিক্রি করে চলেছেন বলে অভিযোগ।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার সারা ভারত কৃষক সভার খোয়াই মহকুমা কমিটির ডাকে সিঙ্গিছড়া গ্রাম সেবক কেন্দ্র ও কৃষি বীজাগারের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য