Friday, March 13, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদসুধাংশু দাস স্মৃতি মেঘা নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট

সুধাংশু দাস স্মৃতি মেঘা নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট

গোপেশ রায়, তেলিয়ামুড়া

তেলিয়ামুড়ার ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে। শহরের অন্যতম স্বনামধন্য সংগঠন নিউ স্টার ক্লাব প্রথমবারের মতো আয়োজন করতে চলেছে “সুধাংশু দাস স্মৃতি মেঘা নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট”, যা ইতিমধ্যেই ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


এই টুর্নামেন্টটি উৎসর্গ করা হয়েছে স্বর্গীয় সুধাংশু দাস-এর স্মৃতিতে, যিনি এক সময়ে রঞ্জি ট্রফির একজন বিশিষ্ট ক্রিকেটার ছিলেন। তাঁর ক্রীড়া জীবনের প্রতি শ্রদ্ধা জানাতেই এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে।টুর্নামেন্ট শুরু হবে ফেব্রুয়ারি মাসে।এন্ট্রি ফি: ₹৩০০০।শেষ তারিখ: ৫ ফেব্রুয়ারি এন্ট্রি জমা দেওয়ার স্থান নিউ স্টার ক্লাব ও তেলিয়ামুড়া থানার পাশে বিপ্লব দাসের স্টেশনারি দোকান।চ্যাম্পিয়ন দল: একটি রয়েল এনফিল্ড বাইক।রানার্স-আপ দল: একটি পালসার ১৫০ সিসি বাইক।ম্যান অফ দ্য সিরিজ: একটি iPhone দেওয়া হবে ।আজ সন্ধ্যায় ক্লাবের হলঘরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ক্লাব সম্পাদক সুমন ঘোষ এই টুর্নামেন্টের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, এই টুর্নামেন্টে শুধুমাত্র ভারতবর্ষের খেলোয়াড়রাই অংশগ্রহণ করতে পারবেন, এবং প্রতিটি দলের জন্য ১৬ জনের প্লেয়ার লিস্ট বাধ্যতামূলক। এই মেগা টুর্নামেন্টের উদ্বোধন করবেন তেলিয়ামুড়ার বিধায়িকা ও ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। তাঁর উপস্থিতি এই টুর্নামেন্টকে আরও গৌরবান্বিত করবে বলে আশা করা হচ্ছে। ক্লাব সম্পাদক ও অন্যান্য সদস্যরা সকল ক্রীড়াপ্রেমী, স্থানীয় বাসিন্দা ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন এই উদ্যোগকে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তাঁদের বিশ্বাস, এই টুর্নামেন্ট তেলিয়ামুড়ার ক্রীড়া সংস্কৃতিতে এক নতুন অধ্যায় রচনা করবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য