Monday, March 16, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই থানা ধীন বেলফাং এলাকায় একটি পরিত্যক্ত গাড়ি থেকে গাঁজা উদ্ধার করল...

খোয়াই থানা ধীন বেলফাং এলাকায় একটি পরিত্যক্ত গাড়ি থেকে গাঁজা উদ্ধার করল পুলিশ

খোয়াই প্রতিনিধি ১৯ শে সেপ্টেম্বর…গাজা বিরোধী অভিযানে নেমে একের পর এক সাফল্য পেয়ে চলেছে খোয়াই থানার পুলিশ।তেমনি ভাবে মঙ্গলবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে খোয়াই থানায় একটি খবর আসে যে আগরতলা থেকে আসাম রাজ্যের নম্বার প্লেইট লাগানো AS01B07572 এই মারুতি সুইফ্ট ডিজায়ার গাড়িটি খোয়াই এর উদ্দেশ্যে রওনা দিয়েছে।শেষে পুলিশ অনেক খোঁজা খুঁজির পর গাড়িটিকে খোয়াই থানাধীন বেলফাংনা নাকার একটু আগে পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়।কিন্তু গাড়িতে কোন চালক বা আরোহী ছিল না ।পুলিশের প্রাথমিক ধারণা গাড়ি নষ্ট হয়ে যাওয়ার ফলে গাড়ি চালক এবং আরোহীরা গাড়িটিকে সেখানে ফেলে কোথাও চলে গেছে।এরপর পুলিশ গাড়িটিকে তল্লাশি চালালে গাড়ির ভিতরে গাজা মজুদ রয়েছে বুঝতে পারে। এরপর গাড়িটিকে অন্য একটা গাড়ি দিয়ে টেনে খোয়াই থানায় নিয়ে আসা হয় মঙ্গলবার দুপুরে এবং খোয়াই থানাতে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের লাইটের বক্স থেকে ৩০ প্যাকেট প্রায় ৩০ কেজি গাজা উদ্ধার হয়।এই অভিযানে নেতৃত্ব দেন মহাকুমা পুলিশ আধিকারিক প্রসন মজুমদার এবং খোয়াই খানার ওসি সুবীর মালাকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা।এই বিষয়ে পুলিশ আধিকারিক প্রসূন মজুমদার বলেন গাড়ি চালক এবং আরো দুই তিন জন আরোহী রয়েছে তাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হবে। এবং পুলিশের এই ধরনের গাজা বিরোধী অভিযানআগামী দিনও জারি থাকবে বলে জানান পুলিশ আধিকারিক প্রসূন মজুমদার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য