সমাজ ব্যবস্থার উন্নয়নে পরিবহন শ্রমিকদের একটা অন্যতম ভূমিকা রয়েছে। ঝড়-বৃষ্টি রোদকে উপেক্ষা করেই পেশাগত দায়িত্ব পালনের মধ্য দিয়ে পরিবহন শ্রমিকরা প্রতিদিন স্বাভাবিক রেখেছেন যান চলাচল। আর এই পরিবহন শ্রমিকদেরই একাংশকে এবার দেব শিল্পীর আরাধনার দিন দেওয়া হল সংবর্ধনা। সোমবার এমনটাই দেখা গেল আগরতলা শহরতলী ৭৯ টিলা এলাকার টিপিটিএল কনফারেন্স হলে। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা দেওয়া হয় যানচালকদের। আর এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পরমার্থ সাধক সংঘের মহারাজ স্বামী রামেশ্বর পুরিজি। এছাড়াও ছিলেন বিদুষী গীতা ভারতির চিত্রা সরকার, টি পি টি এল এর জিএম ট্রান্সমিশন রঞ্জন দেববর্মা সহ আরো অনেকে।



