Monday, March 16, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই বার বিল এলাকার ব্রিজ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু।

খোয়াই বার বিল এলাকার ব্রিজ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু।

খোয়াই প্রতিনিধি ১৭ই আগস্ট…ব্রিজ থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে। যুবকের মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে খোয়াই শহরে। মৃত যুবকের নাম সজল দেব বাড়ি বারবিল ঋষিপাড়া এলাকায় । ঘটনার বিবরণে প্রকাশ আজ বেলা সাড়ে তিনটা নাগাদ অফিস টিলা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি জঙ্গলে এক মৃতদেহ দেখতে পায় পথ চলতি জনগণ। খবর যায় খোয়াই থানায়, ঘটনাস্থলে ছুটে আসে খোয়াই থানার পুলিশ। পুলিশ এসে প্রাথমিক তদন্তে সেরে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় জেলা হাসপাতালের মরগে । পরবর্তী সময়ে পুলিশ মৃত ব্যক্তির নামও পরিচয় জানতে পারে। জানা যায় মৃত যুবক প্রায়সই মদমত্ত অবস্থায় থাকতো পুলিশের প্রাথমিক ধারণা অতিরিক্ত মদ্যপানের ফলেই ব্রিজ থেকে পড়ে গিয়ে উক্ত-যুবকের মৃত্যু হয়েছে। বর্তমানে উক্ত যুবকের মৃতদেহ জেলা হাসপাতালে মর্গে রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য