Monday, March 16, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলা প্রশাসনের উদ্যোগ খোয়াই বিমানবন্দর মাঠে পালিত হলো ৭৭ তম স্বাধীনতা...

খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগ খোয়াই বিমানবন্দর মাঠে পালিত হলো ৭৭ তম স্বাধীনতা দিবস

খোয়াই প্রতিনিধি ১৬ ই আগস্ট…..মঙ্গলবার সকাল ৯ টায় খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে খোয়াই বিমানবন্দর মাঠে পালিত হওয়া ৭৭ তম স্বাধীনতা দিবস।এই ৭৭ তম স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা এবং জেলা বাসীর উদ্দেশ্যে ভাষণ রাখেন।স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক দিলীপ কুমার চাকমা,মহকুমা শাসক বিজয় সিনহা ,জেলা পুলিশ সুপার রমেশ যাদব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এছাড়া এই দিন স্বাধীনতা দিবস অনুষ্ঠানের মাঠে বিভিন্ন কুচ কাওয়াজে অংশ নেন পুলিশ, টিএ স আর, স্কাউট গাইড,এন সি সির পক্ষ থেকে।এবং তাদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেনমন্ত্রী বিকাশ দেববর্মা এছাড়া প্রশাসনের বিভিন্ন কাজে সফলভাবে করার জন্য চার জন অফিসার ও একজন কনস্টেবল কে মান পত্র দিয়ে সম্মান প্রদর্শন করা হয়।এদিন অনুষ্ঠানের মাঠে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা নাচ গানের অনুষ্ঠান করেন।এই অনুষ্ঠান শেষে উপজাত কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা খোয়াই মহাদেব টিলা স্থিত 208 নং জাতীয় সড়কে৭২টি বৃক্ষরোপণ করেন এবং মহাকুমার শোধনাগারেকয়েদিদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করেন।এছাড়া ৭৭ তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন রাজনীতির দলতাদের নিজ নিজঅফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সমস্ত অফিস-আদালত ব্যবসায়ী প্রতিষ্ঠান সামাজিক সংস্থাগুলি পতাকা উত্তোলন করেন। অন্যদিকে খোয়াই জেলা আদালতে ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদানের শিবিরের আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারপতি শংকরী দাস, বরিষ্ঠ আইনজীবী ননীগোপাল দেবনাথ, আইনজীবী শেখর ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন এই রক্তদান শিবিরে মোট ১৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায় আইনজীবী সহ সকলের মধ্যে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য