খোয়াই প্রতিনিধি ২৫ শে জুলাই…..মিনিস্ট্রি অফ ল্যান্ড রিসোর্সের পক্ষ থেকে খোয়াই জেলার প্রশাসনকে ভূমি সম্মানে সম্মানিত করার কারণে খোয়াই জেলাশাসক. এক প্রেস মিটের আয়োজন করে এই সংবাদটি জানান।এই সম্মানের বিষয়ে বলতে গিয়ে খোয়াই জেলাশাসক দিলীপ কুমার চাকমা ওনার কনফারেন্স হলে মঙ্গলবার দুপুরে এক প্রেস মিট এর আয়োজন করেন উক্ত প্রেস মিটে উপস্থিত ছিলেন জেলাশাসক দিলীপ কুমার চাকমা অতিরিক্ত জেলাশাসক সুভাষ চন্দ্র সাহা,ডেপুটি ম্যাজিস্ট্রেট এস এস চাকমা,খোয়াই মহাকুমা শাসক বিজয় সিনাহা,রেভিনিও দপ্তরের আধিকারিক,তশিলদার সহ অন্যান্য আধিকারিকরা।উক্ত প্রেস মিটে জেলাশাসক দিলীপ কুমার চাকমা সংবাদমাধ্যম কে জানান যে চলতি জুলাই মাসের ১৮ তারিখ রাজ্যের আটটি জেলার সমস্ত জেলাশাসক,প্রিন্সিপাল সেক্রেটারি,রেভিনিউ দপ্তরের ডাইরেক্টর অফ জেনারেল সহ বিভিন্ন আধিকারিকদের দিল্লির মিনিস্ট্রি অফ ল্যান্ড রিসোর্সের দপ্তরে আহ্বান করেন ওখানে দিল্লিতে এই প্রথম বারের মতন ল্যান্ডের ওপর বিভিন্ন জন সেবামূলক কাজ কর্মের কারণে খোয়াই জেলাকে সম্মানিত করা হয়েছে। রাজ্যের আটটি জেলার মধ্যে সাতটি জেলা এই সম্মানে সম্মানিত হন তার মধ্যে খোয়াই জালাও রয়েছে একটি যা খোয়াই জেলাবাসির জন্য খুবই খুশির খবর।সম্মান হিসেবে খোয়াই জেলাকে একটি ট্রফি,একটি প্লাটিনাম গ্রেট সার্টিফিকেট প্রদান করা হয়।এর জন্য বিগত বেশ কিছু বছর আগে মিনিস্ট্রি অফ ল্যান্ড রিসোর্সএর পক্ষ থেকে ডি আই.এল. আর.এম.পি নামক একটি স্কিম চালু করে এবং ছয়টি বিভাগে ল্যান্ডের ওপর একটি স্কীম চালু হয়।সেই স্কিম গুলি হল. কম্পিউটারের মাধ্যমে লেন্ড রেকর্ড তৈরি করা,ডিজিটাল ক্যাডেস্টেরল ম্যাপস্ তৈরি করা,কম্পিউটারের মাধ্যমে রেজিস্ট্রেশন করা,ইন্টিগ্রেশন অফ রেজিস্ট্রেশন উইথ ল্যান্ডরেকর্ড রাখা,এবং মডার্ন রেকর্ড রুম তৈরি করা যা মহকুমা শাসকের কার্যালয়ের কাছে রয়েছে। শেষ সেই স্কিমের আওতায় জনগনকে নিয়ে এসে কাজ করা হয়েছিল আর তাতে করে সারা ভারতবর্ষের ৭৫ টি জেলাকে এই সম্মানের সম্মানিত করা হয়।আর এই সম্মানের জন্য যারা দাবিদার এবং যারা সবথেকে বেশি কাজ করেছে এরা হলো মহকুমা শাসক,ডেপুটি ম্যাজিস্ট্রেট,তহশিলদার,রেভিনিউ ইন্সপেক্টর সহসরকারি বিভিন্ন আধিকারিকরাএই কাজের এবং এই উপহারের যোগ্য প্রাপক পাশাপাশি সমস্ত খোয়াই বাসিও সেই সম্মানের ভাগীদার বলে জানান জেলাশাসক দিলীপ কুমার চাকমা।জেলাশাসক এও বলেন কিভাবে জমি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন কাগজপত্র গুলি রেকর্ডকরে রাখা যায় এর জন্য ছয়টি বিভাগ ভাগ করে কাজ করা হয়েছে এই কাজের নিরিখে এই সম্মান যাকে বলা হয় ভূমি সম্মানে সম্মানিত করা হয় খোয়াই জেলা প্রশাসনকে।



