Monday, March 16, 2026
বাড়িখবরখেলানিয়ম রক্ষার ম্যাচে জয়ী স্পোর্টস স্কুল

নিয়ম রক্ষার ম্যাচে জয়ী স্পোর্টস স্কুল

ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত এবছরের সিনিয়র মহিলা লিগ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের লড়াই শেষ হলো বুধবার। লীগ পর্বের শেষ ম্যাচে এদিন ময়দানে নামে ত্রিপুরা স্পোর্টস স্কুল ও কিল্লা মর্নিং ক্লাব। যদিও ম্যাচটি উভয়ই দলের কাছেই নিয়ম রক্ষার ম্যাচ। কারণ ইতিমধ্যেই টুর্নামেন্টে সুপার ফোরের লাইন আপ চূড়ান্ত। দুটি দলই সুপারের খেলার যোগ্যতা অর্জন করে নেয়। এরপরেও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী লীগ পর্বের শেষ ম্যাচে এদিন দুই দল পরস্পরের বিরুদ্ধে ময়দানে নামে। অবশ্যই লক্ষ্য ছিল সুপার ফোরে নামার আগে জয়ের তকমা নিয়ে নিজেদের মনোবলকে চাঙ্গা রাখা। আর এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই এদিন ময়দানে নামে দুই দলের ফুটবলাররা। কিন্তু নির্ধারিত সময়ের লড়াইয়ে শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হল ত্রিপুরা স্পোর্টস স্কুল। আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে এদিন সকালে প্রতিপক্ষ কিল্লা মর্নিং ক্লাবকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে লেগে জয়ের ধারা অব্যাহত রাখে স্পোর্টস স্কুলের মেয়েরা। নির্ধারিত সময়ের খেলায় জয়ী দলের হয়ে ৩২ ও ৩৮ মিনিটে শ্রেয়া দেব এবং ৮৯ মিনিটের বিনিতা সিনহা গোল তিনটি করে। ম্যাচে জোড়া গোলের সুবাদে সেরা ফুটবলার হিসেবে মনোনীত হয় শ্রেয়া দেব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য