Tuesday, March 17, 2026
বাড়িখবরখেলাত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সরব শহরের বেশ কয়েকটি ক্লাব, টিসিএর...

ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সরব শহরের বেশ কয়েকটি ক্লাব, টিসিএর বিশেষ সাধারণ সভা ডাকার দাবিতে টিসি এর কার্যালয় ঘেরাও ক্লাব সদস্যদের

রাজ্য ক্রিকেটের অভিভাবক সংস্থা কোটিপতি ক্রীড়া সংগঠন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বর্তমান পদাধিকারীদের কাজকর্ম নিয়ে গত বেশ কিছুদিন ধরেই প্রশ্ন তুলছেন টি সি এ অনুমোদিত বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা। আর্থিক নয় ছয় সহ কর্মকর্তাদের অবৈধ কাজকর্মের অভিযোগ এনে কখনো টিসিএ কার্যালয়ের সামনে বিক্ষোভ, ঘেরাও, কখনো আবার দুর্নীতির তদন্ত সহ বিশেষ সাধারণ সভা ডাকার দাবি জানিয়ে সংস্থার সভাপতিকে দেওয়া হয়েছে ডেপুটেশন। এরপরেও কর্মকর্তাদের কোন হেলদোল নেই। গত কিছুদিন আগে ক্লাব প্রতিনিধিরা সভাপতির সাথে দেখা করে টি সি এর সংবিধান মেনে বিশেষ সাধারণ সভা আহবানের দাবি করেন। সেই মোতাবেক আগামীকাল ২১ দিনের দিনে সাধারণ সভা আহ্বানের কথা থাকলেও, এখনো পর্যন্ত এই বিষয়ে কোন ধরনের উদ্যোগ নেই কর্মকর্তাদের। তাই তাদের এই নীরবতায় ক্ষুব্ধ হয়ে আগরতলাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্লাব প্রতিনিধিরা বুধবার ঘেরাও করলো টিসি এ কার্যালয়। ক্রিকেট সংস্থার অফিস ঘেরাও করে এদিন বেশ কিছু সময় বিক্ষোভ দেখায় ক্লাব প্রতিনিধিরা। আর এই খবর পেয়ে এক সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে ছুটে যেতে বাধ্য হয় পশ্চিম থানার পুলিশ। বেশ কিছু সময় বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি চলার পরেও কর্মকর্তাদের দেখা না পেয়ে আগামীদিন বৃহত্তর আন্দোলনে যাবার সিদ্ধান্ত নেয় বিক্ষোভকারীরা। এদিকে ক্লাব প্রতিনিধিদের একের পর এক অভিযোগের ভিত্তিতে এবং দাবি মেনে বিশেষ সাধারণ সভা আহবান না করার জন্য কর্মকর্তাদের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে উঠছে এখন নানা প্রশ্ন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 + 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য