ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে উমাকান্ত মিনি স্টেডিয়ামে চলছে এখন সিনিয়র মহিলা লিগ ফুটবল ও ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার সকালে ময়দানে নামে মহিলা ফুটবলাররা। সিনিয়র মহিলা লিগ ফুটবলের সূচি অনুযায়ী এদিন সকালে মুখোমুখি হয় চলমান সংঘ ও ইকফাই এফসি। দুই দলের এই ম্যাচে অনিতা সরকারের জোড়া গোলের সাহায্যে চলতি এই টুর্নামেন্টের প্রথম জয়ের মুখ দেখল চলমান সংঘ। নির্ধারিত সময়ের লড়াইয়ে চলমান ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে ইকফাইকে। ম্যাচের ৩২ ফুট ৪২ মিনিটে দুটি গোল করে জয়ী দলের অনিতা। এছাড়া পুনমদিতা দেবনাথ ৩৬ মিনিটে ও তানিয়া দাস ৪৪ মিনিটে আরো দুটি গোল করে চলমানের জয় এর ব্যবধান বাড়িয়ে দেয়। দিনের ম্যাচে ইকফাই এর মহিলা ফুটবলাররা কোন প্রতিরোধেই গড়ে তুলতে পারেনি। ফলে তাদের দুর্বলতার সুযোগ গুলিকে কাজে লাগিয়ে চলতি এই টুর্নামেন্টের প্রথম জয়ের স্বাদ নিল চলমানের ফুটবলাররা।



