Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যদরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের সাহায্যার্থে এগিয়ে এলো রাজধানী আগরতলার শ্রীশ্রী বাবা লোকনাথ সেবাশ্রম

দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের সাহায্যার্থে এগিয়ে এলো রাজধানী আগরতলার শ্রীশ্রী বাবা লোকনাথ সেবাশ্রম

অসহায় দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের সাহায্যার্থে এবার এগিয়ে এলো রাজধানী আগরতলার শ্রীশ্রী বাবা লোকনাথ সেবাশ্রম। সোমবার এমনটা দেখা গেল লোকনাথ মন্দিরে। এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্তমান শিক্ষা বর্ষে একাদশ শ্রেণীতে পাঠরত বেশ কয়েকজন দরিদ্র উৎসাহী ও মেধাবী ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন শিক্ষা সামগ্রী। সেবাশ্রমের উদ্যোগে এদিন ৭৫ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় শিক্ষা সামগ্রী। এদিনের এই শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। স্থানীয় কর্পোরেটর রত্না তত্ত্ব সহ আরো বিশিষ্টজনের। সমাজ সেবামূলক কাজে এভাবে এগিয়ে আসার জন্য আশ্রম কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে এদিন মেয়র বলেন, মানবিক ধর্ম হলো সবচেয়ে বড় ধর্ম। আসল ধর্ম হলো মানব ধর্ম পালন করা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য