Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যনেশা সামগ্রী এসস্কপ উদ্ধার আমতলী থানার পুলিশের

নেশা সামগ্রী এসস্কপ উদ্ধার আমতলী থানার পুলিশের

প্রচুর পরিমাণে নেশা সামগ্রী এসস্কপ উদ্ধার করলো আমতলী থানার পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। সঙ্গে Tr01D 2872 নম্বরের একটি ম্যাক্স গাড়ি আটক করে তারা। ঘটনা রবিবার রাতে বিশালগড় উত্তম ভক্ত চৌমুহনী এলাকায়। একটি ম্যাক্স গাড়ি দিয়ে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী এসস্কপ যাবার খবর পেয়ে আমতলী থানা এবং শ্রীনগর থানা মলয়নগর নাকা পয়েন্টে ওৎ পেতে বসে থাকে। পুলিশকে দেখে ম্যাক্স গাড়িটি দ্রুত পালাতে থাকে। পুলিশও পিছু ধাওয়া করে। উত্তম ভক্ত চৌমুহনী আসা মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাক্স গাড়িটি উল্টে যায়। পরবর্তী সময়ে পুলিশ গাড়ি তল্লাশি করে প্রচুর পরিমাণে সামগ্রী উদ্ধার করে সঙ্গে গাড়িটিকে থানায় নিয়ে আসে। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। গাড়ির চালক পলাতক। এ ব্যাপারে বিস্তারিত জানান এসডিপিও আশিষ দাশগুপ্ত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য