Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যজুট মিল সংলগ্ন এলাকায় আন্তর্জাতিক ইউনিটি মল নির্মাণের সংশ্লিষ্ট স্থানটি ঘুরে দেখলেন...

জুট মিল সংলগ্ন এলাকায় আন্তর্জাতিক ইউনিটি মল নির্মাণের সংশ্লিষ্ট স্থানটি ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী

দেশের বিভিন্ন রাজ্যের মত ত্রিপুরাতেও গড়ে উঠছে ইউনিটি মল ।এই প্রকল্পের নামকরণ করা হয়েছে ডিম প্রজেক্ট ।আগরতলার জুট মিল সংলগ্ন এলাকার তিন একর বাই চার একর জায়গা জুড়ে এই ডিম প্রজেক্ট গড়ে তোলা হবে ।এই প্রজেক্ট নির্মাণের জন্য বাজেটে অর্থের সংস্থান রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে রাজ্যেও অনতিবিলম্বে এই প্রজেক্ট নির্মাণের কাজ শুরু হবে। সংশ্লিষ্ট প্রজেক্ট এর জন্য প্রথমে আগরতলার বটতলা স্থিত টিআরটিসির স্থানটিকে নির্বাচন করা হয়। কিন্তু এই স্থানটি প্রজেক্ট এর জন্য অনেকটাই ছোট ।তাই আগরতলার সন্নিকটে জুটমিল সংলগ্ন এলাকায় এই প্রজেক্ট গড়ে তোলা হবে। সোমবার সংশ্লিষ্ট ডিম প্রজেক্ট এর স্থানটি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা ।মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন অন্যান্য আধিকারিকেরা। সংশ্লিষ্ট জায়গাটি মুখ্যমন্ত্রীর বেশ পছন্দ হয়েছে ।এদিন মুখ্যমন্ত্রী জানান ,এই প্রজেক্টে রাজ্যের আটটি জেলার বিশিষ্ট উৎপাদন সামগ্রি গুলির জন্য আটটি ঘর থাকবেই ।পাশাপাশি দেশের বিভিন্ন জেলার প্রসিদ্ধ দ্রব্যসামগ্রি গুলির জন্যও মলে ঘর রাখা হবে ।শুধু তাই নয় ,বাংলাদেশের জন্যও এই ইউনিটি মলে ঘরের বন্দোবস্ত করা হবে বলে জানান তিনি।উল্লেখ্য জুটমিল সংলগ্ন এলাকায় ডিম প্রজেক্ট গড়ে তোলা হলে সেটি দেশের অন্যান্য রাজ্যের প্রজেক্ট থেকে পৃথক হবে ।বাংলাদেশের উপস্থিতি এই প্রজেক্টটিকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করবে ।আগামী দুই বছরের মধ্যেই অর্থাৎ ২০২৫ সালের ২৬ শে জানুয়ারি একই দিনে একসাথে সব কটি ডিম প্রজেক্ট উদ্বোধন করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।সেই লক্ষ্যকে সামনে রেখে তড়িৎ গতিতে চলবে ডিম প্রজেক্ট নির্মাণের কাজ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য