তেলিয়ামুড়া প্রতিনিধি:-
আবারো উদ্ধার বিপুল পরিমাণ শুকনো গাঁজা! গোপন খবরের উপর অভিযান চালিয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে মুঙ্গিয়াকামী থানার পুলিশ শালবাগান এলাকা থেকে প্রায় ১৪০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে শনিবার রাতে।
খবরে প্রকাশ,, তেলিয়ামুড়া মহাকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নিকট গোপনে খবর আসে WB 61 B 7248 নাম্বরের একটি দূরপাল্লার কন্টেনার গাড়িতে করে প্রচুর পরিমাণ গাঁজা বহিঃরাজ্যে পাচার হবে। এই খবরের উপর ভিত্তি করে উৎ পেতে বসে মুঙ্গিয়াকামী থানার পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক। পরবর্তীতে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর গাড়ির গোপন কক্ষ থেকে মোট ৭০ টি প্যাকেটে মোট প্রায় ১৪০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে। মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা জানিয়েছেন,, গাড়ির চালককে সনাক্ত করা গেছে। তবে সেই গাড়ির চালক গাড়িটি চাকমাঘাট টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় বলে জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন আগামী দিনে এই ধরনের অভিযান জারি থাকবে।



