Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যসিদ্ধি আশ্রম থেকে রেল স্টেশন যাওয়ার রাস্তা গত বেশ কয়েক মাস ধরেই...

সিদ্ধি আশ্রম থেকে রেল স্টেশন যাওয়ার রাস্তা গত বেশ কয়েক মাস ধরেই বেহাল অবস্থায় পরিণত হয়ে পড়ায় দুর্ভোগে পড়ছেন ছোট বড় যান চালকরা

চারিদিকে চলছে উন্নয়নের জোয়ার। এমন দাবির মধ্যেই রাজ্যের কোন কোন এলাকায় সাধারণ মানুষ বিভিন্ন দিক দিয়ে প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এর মধ্যে অন্যতম সমস্যা হল রাস্তা। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে প্রায় সময় দেখা যায় যানচালক থেকে শুরু করে সাধারণ মানুষ রাস্তা অবরোধ করতে। যা যেন এখন রাজ্যে ট্রেডিশনে পরিণত হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের একাংশ এলাকা তো বটেই, খোদ রাজধানী আগরতলার আশপাশ এলাকাতেই রাস্তার বেহাল দশা। বেহাল রাস্তা সংস্কারের দাবি বারবার জানিয়ে আসলেও তেমন কোন সুফল নেই। ফলে বাধ্য হয়েই বেহাল রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত গঠছে দুর্ঘটনা। রাজ্যের অন্যতম একটি গুরুত্বপূর্ণ রাস্তা হল আগরতলা সাবরুম জাতীয় সড়ক থেকে সিদ্ধি আশ্রম হয়ে রেলস্টেশন যাওয়ার রাস্তাটি। প্রতিদিন অসংখ্য মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। কারণ এই রাস্তাটির উপরই নির্ভরশীল রাজ্যের অন্যতম প্রধান রেল স্টেশনটি। এরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তা গত বেশ কয়েক মাস ধরেই বেহাল অবস্থায় পরিণত। বেহাল রাস্তা দিয়ে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে গিয়ে প্রতিনিয়তই দুর্ভোগে পড়ছেন ছোট বড় যান চালকরা। শুধু তাই নয়, যাত্রীদের নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও গঠছে ব্যাঘাত। পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন পরিবহন শ্রমিকরা। এতে করে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন পরিবহন শ্রমিক থেকে শুরু করে সাধারণ যাত্রীরা। যদিও রাজ্য সরকার এই রাস্তাটিকে ডাবল লেন করার জন্য ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ঠিকেদারকে কাজের দায়িত্ব দেয়। কিন্তু কোন এক অগত কারণে ঠিকাদার মাঝ পথে কাজ বন্ধ করে দেয়। গত কয়েক মাস ধরেই কাজ বন্ধ থাকার ফলে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রী ও অটো চালকরা। তাই দাবি উঠছে অবিলম্বে বেহাল রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক প্রশাসন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য