৭৫ তম রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস উপলক্ষে বুধবার এক মুক্ত মঞ্চ সভা ও ছাত্রছাত্রীদের মধ্যে এক বর্নাঢ্য রেলি অনুষ্ঠিত হয়। এই রেলিটি রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে শুরু করে আগরতলার বিভিন্ন জায়গা পরিক্রমা করে। রেলিতে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করে। এই উপলক্ষে এদিন শুধু আগরতলায়’ই নয় রাজ্যের বিভিন্ন জায়গায় ৭৫ তম রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস উপলক্ষে বিভিন্ন কার্যক্রম ও মিছিল সংগঠিত হয়। জানালেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পশ্চিম জেলা কোর্ডিনেটর।



