তেলিয়ামুড়া প্রতিনিধি :-
এলাকার বাসিন্দারা অন্যান্য সমস্যা গুলির কথা তেমন তুলে না ধরলেও পানীয় জলের সঙ্কট যে নিত্য সঙ্গী এক নিমিষে কন্ঠ থেকে তা বেড়িয়ে আসে । মুঙ্গিয়াকামী ব্লকের অধীন এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত এমন কয়েকটি পাড়া রয়েছে সেই এলাকা গুলিতে পানীয় জলের সঙ্কট আজও বিদ্যমান। এর মধ্যে একটি হল বৈরাগী ঢেপা এলাকা।বিগত দিনে সরকারি ভাবে গাড়ি করে পানীয় জল পৌছে দেওয়ার ব্যাবস্থা করা হয়েছে। এই ব্যাবস্থা আজও চালু রয়েছে। অভিযোগ গাড়ি যোগে নিয়মিত জল সরবরাহ করা হয়না। এলাকার গাড়ির মাধ্যমে জল না পৌঁছলে আজ ও তাদের ছড়া কিংবা কাঁচা কুয়া অর্থাৎ গর্তের জল ছাড়া বিকল্প কোনো ব্যাবস্থা নেই। এই এলাকার এক জনজাতি মহিলা জানান, গাড়ির মাধ্যমে জল না পৌঁছলে ছড়া কিংবা গর্তের জলের উপর নির্ভর করে বেঁচে থাকছে প্রায় দীর্ঘ বছর ধরে। বর্তমানে পাহাড়ের নিচ থেকে অপরিশ্রুত জল সংগ্রহ করে পানীয় জল হিসাবে ব্যাবহার করছে। আর এই অপরিশ্রুত পানীয় জল পান করে জল বাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে ওই এলাকার বসবাসকারী জনজাতি অংশের মানুষেরা। এডিসি তে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে বছরের উপর কিন্তু স্থায়ী সমাধানের তেমন কোন উদ্যোগ লক্ষ করা যায়নি। এর পাশাপাশি গাড়ি করে যে জল সরবরাহ করা হয় তা অনিয়মিত সে বিষয়েও কোন উদ্যোগ নেই বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অন ক্যমেরায় তেমন কিছু না বললেও এডিসি প্রশাসনের তরফ থেকে উদ্যোগ গ্রহন না করার দরুর অনেকটা অসন্তোষ ব্যক্ত করেন ক্যামেরার অন্তরালে।
তবে ওই এলাকার পানীয় জলের সমস্যায় জর্জরিত এলাকা বাসীদের দাবি এডিসি প্রশাসন যেন পানীয় জলের সমস্যা দূরীকরণে এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যাবস্থা করে দেয় । এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর ওই এলাকার পানীয় জলের সমস্যা দূরীকরণে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন।



