Tuesday, March 17, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদপারিবারিক ঝামেলার জেরে প্রতিবেশী আত্মীয়ের আক্রমণে গুরুতর আহত এক যুবক। ঘটনা, তেলিয়ামুড়া...

পারিবারিক ঝামেলার জেরে প্রতিবেশী আত্মীয়ের আক্রমণে গুরুতর আহত এক যুবক। ঘটনা, তেলিয়ামুড়া থানাধিন খামতিংবাড়ি এলাকায় শনিবার গাভীর রাতে

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
সংবাদে প্রকাশ, বৈদ্যুতিক তার লাগানকে কেন্দ্র করে পাশাপাশি বাড়ির দুই আত্মীয় পরিবারের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়। আর এই ঝামেলার জেরে আচমকাই প্রতিবেশী এক আত্মীয়ের বেধড়ক মারে গুরুতর আহত হয় ছিনতাই দেববর্মা নামের এক যুবক। অভিযোগ, তাকে গুলতাই সহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে মেরে গুরুতর আহত করা হয়েছে। পরবর্তীতে এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে তৎক্ষণাৎ এলাকার লোকজন খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। এই ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ছিনতাই দেববর্মা নামের ঐ যুবককে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। পরবর্তীতে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালের জরুরীকালীন বিভাগের শুরু হয় ওই যুবকের চিকিৎসা।
অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে, খামতিংবাড়ি এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য