Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু এক ব্যক্তির, মৃত ব্যক্তির নাম রঞ্জিত দেবনাথ বয়স আনুমানিক...

ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু এক ব্যক্তির, মৃত ব্যক্তির নাম রঞ্জিত দেবনাথ বয়স আনুমানিক ৫০

শুক্রবার গভীর রাতে রাজধানীর দক্ষিণ ইন্দ্রনগরের কাটাখালের বাঁধের উপর অবস্থিত একটি দোকান ঘরে আগুন লাগে। বাতাসে ভর করে এই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও দুটি দোকান ঘরে। তিনটি দোকান ঘরের মধ্যে একটিতে এক বৃদ্ধ লোক থাকতেন। স্থানীয়রা আগুন দেখে ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নেভানোর কাজে হাত লাগান ।খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে ।খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে ।অভিযোগ দমকলের এই গাড়িতে জল ছিল না। খবর পেয়ে ছুটে আসে আরো দুটি দমকলের ইঞ্জিন। এলাকাবাসীর সহযোগিতায় দমকল কর্মীরা আগুন আয়তে আনলেও বৃদ্ধ কে দোকান ঘর থেকে বের করা সম্ভব হয়নি ।ফলে অগ্নিদদ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হয় বৃদ্ধের। এই ঘটনায় এলাকাবাসীরা দমকল কর্মীদের উপর ক্ষোভে ফেটে পড়েন ।এলাকাবাসীর অভিযোগ সঠিক সময় দমকলে গাড়ি এসে পৌঁছলে আগুন নিয়ন্ত্রণে আনা যেত এবং বৃদ্ধকেও বাঁচানো যেত।অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে যায় পুলিশ। পরিস্থিতি আয়ত্তে আনে। অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 + sixteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য