শনিবার রাজধানীর অটল বিহারী বাজপেয়ি রিজনাল ক্যান্সার হসপিটালে হেড এন্ড নেক অনকোলজি ডিপার্টমেন্টের উদ্যোগে হেড এন্ড নেক অনকোলজি কনক্লেভ অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যান্সার সেন্টারের চেয়ারম্যান রতন চক্রবর্তী এবং এম এস শিরোমনি দেববর্মা সহ আরো অন্যান্যরা এবং এই অনুষ্ঠান উপলক্ষে বহি রাজ্য আসাম এবং মুম্বাই থেকে দুজন বিশিষ্ট চিকিৎসক রাজ্যে এসেছেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চেয়ারম্যান রতন চক্রবর্তী জানান এই ক্যান্সার হাসপাতালের পরিষেবা খুবই প্রশংসনীয় এবং প্রতিদিনই এই হাসপাতালে সার্জারির কাজ চলে তাছাড়া কোন কেস পেন্ডিং নেই এমনকি জিবি হাসপাতালে যে ধরনের পরিষেবা নেই সেটা এই হাসপাতালে রয়েছে সুতরাং এখানে যে সমস্ত চিকিৎসকরা কাজ করছেন তাদের মোটিভেট না করে কুপ্রচার রোটানো মোটেই সুখকর নয় বলে জানান তিনি। তাছাড়া এই হাসপাতাল দীর্ঘদিন ধরে জনগণের স্বার্থে যে পরিষেবা দিয়ে আসছে তা আগামী দিনেও জারি থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।



