তেলিয়ামুড়া প্রতিনিধি :-
ওই দুই ভিলেজ এলাকার মানুষজনদের অভিযোগ,,, ওই দুই ADC ভিলেজ কার্যালয়ে ROR থেকে শুরু করে মৃত্যুর প্রমাণপত্র সহ বিভিন্ন বিষয়ে গ্রামবাসীরা কোন প্রকারের সহযোগিতাই সঠিকভাবে পাচ্ছে না বলে অভিযোগ। অন্যদিকে, ওই দুই ADC ভিলেজ কার্যালয়ের সচিবরাও সঠিকভাবে কার্যালয়ে আসেন না। যাতে করে ওই দুই ADC ভিলেজ কার্যালয় থেকে মানুষজনেরা কোন প্রকারের সুযোগ সুবিধাই পাচ্ছেন না। এই অভিযোগগুলি সহ আরও বিভিন্ন অভিযোগ এনে শুক্রবার দক্ষিণ গোকুলনগর ADC ভিলেজ এবং মানিক দেববর্মা ADC ভিলেজ কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় মানুষজনেরা। ফলে দীর্ঘ ঘন্টার পর ঘন্টা তালাবদ্ধ থাকে ভিলেজ কার্যালয়গুলি।
পরবর্তীতে ক্ষুব্ধ মানুষজনেরা সম্মিলিতভাবে জড়ো হয় মুঙ্গিয়াকামি আর.ডি ব্লকে এবং দফায় দফায় তাদের সমস্যা অতিদ্রুত সমাধানের দাবিতে আলোচনা করেন মুঙ্গিয়াকামি আর.ডি ব্লকের ভি.ডি.ও সুশীল কুমার রিয়াং-এর সঙ্গে।।



