Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যটাউন হল সংলগ্ন এলাকায় একই বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে ব্রাউন...

টাউন হল সংলগ্ন এলাকায় একই বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে ব্রাউন সুগার সহ ৯ এমএম পিস্তল, নগদ অর্থ , ৩০ রাউন্ড তাজা গুলি সহ বেশ কয়েকটি মোবাইল

রাজ্য সরকার ত্রিপুরাকে নেশা মুক্ত রাজ্য গঠনের স্লোগান দিয়ে নেশা কারবারিদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেও, থেমে নেই নেশার রমরমা কারবার। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তেই প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অবৈধ নেশার বাণিজ্য অব্যাহত রেখেছে নেশা কারবারিরা। খোদ রাজধানী আগরতলাতেই চলছে রমরমা নেশার বাণিজ্য। কিছুতেই যেন লাগাম টানতে পারছে না পুলিশ। এর মধ্যেই গোপন সূত্রের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেল আগরতলা পূর্ব থানার পুলিশ। এবার পুলিশ রাজধানীর টাউন হল সংলগ্ন এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করল প্রচুর পরিমাণ ব্রাউন সুগার। এর চেয়েও বড় উদ্বেগের বিষয় হলো, পুলিশ অভিযান চালিয়ে নেশা কারবারিদের কাছ থেকে আটক করল একটি নাইন এমএম পিস্তল সহ ৩০ রাউন্ড তাজা গুলি। এছাড়া নয়টি মোবাইলসহ পুলিশ বাজেয়াপ্ত করে ১৫ হাজার নগদ অর্থ ও একটি স্করপিও গাড়ি। এই ঘটনায় পুলিশ চারজন নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হয়। তারা হলেন জয়ন্ত দেবনাথ, বিবন্ত দেববর্মা, রাজু সাহা ও রবিন্দ্র দেববর্মা। তল্লাশি চলাকালে দিগন্ত দেববর্মার কাছ থেকে পুলিশ নাইন এমএম পিস্তল সহ ৩০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। আটক ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক প্রায় ৫০ লক্ষ টাকা বলে দাবি পুলিশ সুপার কে কিরণ কুমার। শহরের বুক থেকে ব্রাউন সুগার ও পিস্তল সহ প্রচুর পরিমাণ তাজা গুলি উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই শহরবাসীর মনে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। এদিকে এই সাফল্যের পূর্ব থানায় এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার কে কিরণ কুমার জানান, পুলিশ রিমান্ড চেয়ে ধৃতদের আদালতে তোলা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen + fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য