Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যমাটির ধস পড়ে আহত তিন নির্মাণ শ্রমিক ,ঘটনা আগরতলা লিচুবাগান সংলগ্ন এলাকায়

মাটির ধস পড়ে আহত তিন নির্মাণ শ্রমিক ,ঘটনা আগরতলা লিচুবাগান সংলগ্ন এলাকায়

আগরতলা লিচুবাগান এলাকায় ভিআইপি সড়কের পাশে চলছে পাকা ড্রেন নির্মাণের কাজ। আর এই কাজে নিযুক্ত রয়েছেন রাজ্যের ও বহির রাজ্যের বেশ কয়েকজন শ্রমিক। শুক্রবার ড্রেইন নির্মাণের কাজ চলার সময় আচমকা মাটির ধস পড়ে আহত হলেন তিন নির্মাণ শ্রমিক। আহতদের মধ্যে দুজনে আঘাত গুরুতর হওয়ায় প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে চলছে তাদের চিকিৎসা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন সন্তোষ দেব ও জীবাণু বীর। এদের প্রত্যেকেরই বাড়ি পার্শ্ববর্তী রাজ্য আসামে। নির্মাণ কাজ চলার সময় আচমকা ধস পড়ে দুই শ্রমিক আহত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য