Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যযথাযথ মর্যাদায় রাজ্যে পালিত হলো ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২২ তম জন্মবার্ষিকী

যথাযথ মর্যাদায় রাজ্যে পালিত হলো ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২২ তম জন্মবার্ষিকী

বৃহস্পতিবার৬ জুলাই ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিক। 1901 সালের এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন তিনি। ‘বাংলার বাঘ’ আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন জহরলাল নেহেরুর মন্ত্রীসভার অন্যতম বরিষ্ঠ মন্ত্রী। কিন্তু দিল্লি প্যাক্ট প্রসঙ্গে বিরোধের জেরে কংগ্রেসের মন্ত্রীসভা ত্যাগ করেছিলেন তিনি। ৩৭০ ধারা বাতিল করার পক্ষেও বারবার রায় দান করেছেন শ্যামাপ্রসাদ। তার মতে এক প্রজাতন্ত্রে আরেকটি প্রজাতন্ত্রে থাকতে পারেনা। ১৯৮০ সালে তার আদর্শের কথা মাথায় রেখেই তৈরি হয়েছিল ভারতীয় জনতা পার্টি। গোটা দেশের সঙ্গে বৃহস্পতিবার রাজ্যেও পালিত হচ্ছে ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২২ তম জন্মবার্ষিকী। বিজেপির রাজ্য কমিটির উদ্যোগে প্রদেশ কার্যালয়ে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায় ,মন্ত্রী সুধাংশু দাস, দলের প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য, বিজেপি রাজ্য সহ-সভাপতি অশোক সিনহাসহ অন্যান্য নেতৃত্ব। অনুষ্ঠানে ফুলেল শ্রদ্ধা জানিয়ে স্মরণ করা হয় ডাঃশ্যামাপ্রসাদ মুখার্জিকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য