Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যনিজে ময়দানে নেমে জনগণের সমস্যা খতিয়ে দেখে মানুষের সাথে কথা বলে উন্নয়নমূলক...

নিজে ময়দানে নেমে জনগণের সমস্যা খতিয়ে দেখে মানুষের সাথে কথা বলে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করছেন পৌর নিগমের মেয়র

জনগণের চাহিদা মেনে আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তুলতে বদ্ধপরিকর আগরতলা পৌরনিগম। আর সেই লক্ষ্যে কেন্দ্রীয় স্মার্ট সিটি প্রকল্পে পৌর নিগমের বিভিন্ন এলাকায় চলছে নানা কর্মযজ্ঞ। আর সেই কর্মযজ্ঞ সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিয়তই ময়দানে নামছেন পৌরনিগমের মেয়র দীপক মজুমদার। বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি স্থানীয় নাগরিকদের সাথে কথা বলে শহরকে ও শহরের নাগরিকদের উন্নয়নে কাজ করা যায় তা সরোজমিনে খতিয়ে দেখছেন। বুধবার ফের এমনটা দেখা গেল রাজধানী আগরতলার বটতলা এলাকায়। বটতলা শিব মন্দির থেকে দশমিঘাট পর্যন্ত রাস্তায় অল্প বৃষ্টিতেই জল জমে যায়। যা জয়নগর এলাকার নাগরিকদের দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা এদিন ময়দানে নেমে খতিয়ে দেখেন মেয়র। এছাড়া বটতলা এলাকার রাস্তার দু’পাশের বেদখল জমি দখলমুক্ত করা হয়েছে পৌরনিগমের উদ্যোগে। দখলকৃত জমিতে চলছে এখন ড্রেন ও রাস্তা প্রশস্ত করার কাজ। এর কাজ শেষ হলে বৃষ্টির জল কালাপানিয়া খালে এই ড্রেনের মাধ্যমে গিয়ে পড়বে। এতে করে এলাকায় অল্প বৃষ্টিতে জল জমার যে সমস্যা তা থেকে নিস্তার পাবে জনগণ। এদিন এই নির্মাণ কাজও পরিদর্শন করেন তিনি। পাশাপাশি বটতলা বাজার এবং দশমিঘাট এলাকা যেখানে প্রতিমা বিসর্জন করা হয়, সেই জায়গার উন্নয়নমূলক কাজও ঘুরে দেখেন মেয়র। মেয়রের এই পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, মেয়র ইন কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর নিবাস দাস, জান্নবী দাস চৌধুরী, সমাজসেবী সঞ্জয় সাহা সহ স্থানীয় নাগরিকরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য