Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যজল্পনা অবসান ঘটিয়ে বিজেপিতে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র প্রশান্ত ভট্টাচার্য এবং তৃণমূল...

জল্পনা অবসান ঘটিয়ে বিজেপিতে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র প্রশান্ত ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি আশিস লাল সিংহ ও সিআইটিইউ রাজ্য কমিটির সদস্য সুরজিৎ ভট্টাচার্য

যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় জনতা পার্টির প্রতিই আস্থা রাখলেন কংগ্রেস দল ত্যাগ করে আসা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র প্রশান্ত ভট্টাচার্য এবং প্রদেশ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের পুত্র আসিস লাল সিংহ। প্রত্যাশা মতই এই দলত্যাগী আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন গেরুয়া শিবিরে। বুধবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রশান্ত ভট্টাচার্য ও আসিস লাল সিংহের হাতে পদ্ম ফুলের পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য, মন্ত্রী সুশান্ত চৌধুরী ও প্রদেশ বিজেপি নেতৃত্ব অমিত রক্ষিত সহ অন্যান্যরা। একই সাথে এদিন বিজেপি দলে যোগ দিলেন বামপন্থী শ্রমিক সংগঠন সি আই টি ইউ র রাজ্য কমিটির সদস্য সুরজিৎ ভট্টাচার্য সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতাকর্মী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে দেশ ও রাজ্য এগিয়ে চলেছে তাতে আপ্লুত হয়েই তারা এদিন যোগ দিলেন বিজেপি দলে। নবাগতদের দলে স্বাগত জানিয়ে এদিন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য রাজ্য মন্ত্রিসভায় সম্প্রতি গৃহীত দুটি সিদ্ধান্তের জন্য মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানিয়ে আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি তুলে ধরেন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। সাংবাদিক সম্মেলনের শ্রী ভট্টাচার্য বলেন মোদিজীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নয় বছরের পূর্তিতে একমাস ব্যাপী যে কর্মসূচি গৃহীত হয়েছিল তা আগামী ১৮ জুলাই পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধি থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা মানুষের সঙ্গে আরও বেশি করে জনসম্পর্ক গড়ে তুলবেন।তাছাড়া সাংবাদিক সম্মেলনে এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী কংগ্রেস ও কমিউনিস্টদের তীব্র সমালোচনা করে বলেন, গত বিধানসভা নির্বাচনে যেভাবে কংগ্রেস ও কমিউনিস্ট মানুষের সাথে জোটের মাধ্যমে অশুভ আচরণ করেছেন, তাদের আগামীদিন তাসের ঘরের মতো ভাঙ্গা হবে। জোর দেখিয়ে ভয় দেখিয়ে নয়। যেভাবে মোদিজীর নেতৃত্বে দেশ ও রাজ্য এগিয়ে যাচ্ছে তাতে মানুষের কাছে একমাত্র বিকল্প হল বিজেপি পার্টি। আর তার ভিত্তিতেই মানুষকে কাছে টেনে নিয়ে আসা হবে। তাই তিনি দেশ ও রাজ্যের উন্নয়নে মোদীজির হাতকে শক্তিশালী করতে বিরোধী কংগ্রেস ও কমিউনিস্ট নেতাকর্মীদের বিজেপি দলে সামিল হবার আহবান রাখেন

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য