Tuesday, March 17, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদথোয়াই জেলা হাসপাতালের চিকিৎসার মান খতিয়ে দেখতে রাত দশটায় হাসপাতাল পরিদর্শন করলেন...

থোয়াই জেলা হাসপাতালের চিকিৎসার মান খতিয়ে দেখতে রাত দশটায় হাসপাতাল পরিদর্শন করলেন জেলাশাসক

খোয়াই. প্রতিনিধি ৪ঠা জুলাই……খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবার মান ক্ষতিয়ে দেখতে সোমবার রাত দশটা নাগাদ খোয়াই জলা হাসপাতালে জটিকা সফর করেন জেলাশাসক দিলীপ কুমার চাকমা।এই সফর কালে খোয়াই জেলা হাসপাতালে অনেক কিছু ত্রুটি ধরা পড়ে ।হাসপাতাল পরিদর্শন কালে জেলাশাসক প্রথমেই মহিলা বিভাগটি পরিদর্শন করেন এবং দেখতে পান মহিলা বিভাগের আসন সংখ্যা রয়েছে ১৬ টি আর হাসপাতালে রোগির সংখ্যা ৩০ জন এরমধ্যে বেশিরভাগ রোগি মেঝেতে বসে চিকিৎসা নিচ্ছেন অন্যদিকে পুরুষ বিভাগের রোগীদের আসন সংখ্যা ৩০ টি সেখানে রোগী রয়েছে ২৫ জন।এর মধ্যে খোয়াই জেলা হাসপাতালের প্রত্যেকটি বিল্ডিং এ গরম হাওয়া বের করার কোন ব্যবস্থা নেই এক কথায় একজস্ট ফ্যানের কোন ধরনের ব্যবস্থা নেই যার ফলে প্রচণ্ড দাব দাহে রোগীদের প্রচন্ড কষ্ট পেতে হয়।এছাড়া প্রায় সময়ই হাসপাতালে বিদ্যুৎ গলযোগ দেখা দেয় .পানীয় জলের অভাবও রয়েছে।এছাড়া অভাব রয়েছে চিকিৎসকের এবং রক্তের ও,যদিও রক্তের বিষয়ে তিনি বলেনই ইতি মধ্যে রক্তদান শিবিরের ব্যবস্থা করবেন তাছাড়া সিভিল সার্ভিসের সমস্ত অফিসার প্রায় সময় রক্তদানের ব্যবস্থা করে থাকেন. সেই দিকটাও বিচার করছেন যাতে করে রক্তদানের ব্যবস্থা করা যায় সিভিল সার্ভিসের লোকদের দিয়ে ,,এছাড়া যাদের আয়ুষ্মানকার রয়েছে তারা ফ্রিতে চিকিৎসা পাচ্ছে এবং সরকারি সাপ্লাইয়ের বিভিন্ন ঔষধ রোগীদের দেওয়া হয়।তবে একটি জেলা হাসপাতাল গড়ে ওঠার ক্ষেত্রে যে ধরনের ব্যবস্থা বা পরিকাঠামো গরে তোলার কথা সেই হিসেবে বিন্দুমাত্রও পরিকাঠামো গড়ে তোলা হয়নি খোয়াই জেলা হাসপাতাল টিতে।নামেই জেলা হাসপাতাল কিন্তু পরিষেবার দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে হাসপাতালটি।হাসপাতালে ভালো কোন চিকিৎসক আসে না আসলেও বেশি দিন থাকতে পারে না। তাছাড়া এই হাসপাতালে সটিক পরিষেবা দেওয়ার কোন ধরনের মানদন্ড নেই সামান্য একটু গুরুতর রোগী আসলেই সেই রোগীকে কিভাবে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া যায় সেই চিন্তায় ব্যস্ত থাকে চিকিৎসকরা যাতে নিজেদের উপর কোনো আচ না আসে নিজেরা সবকিছু ধরাছোঁয়ার বাইরে থাকতে পারে।যার ফলে এমনও দেখা গেছে সামান্য একটু বড় সড়ো দুর্ঘটনা হলে হাসপাতালে চিকিৎসক সেবিকা ও বিভিন্ন কর্মীদের নাকানি চোবানি খেতে হয়।তবে জেলাশাসক বলেছেন প্রায় সময় তিনি জেলা হাসপাতালে পরিদর্শনে আসেন কিন্তু সোমবার রাতে তিনি না জানিয়ে পরিদর্শনে আসেন।উনি যখন জেলা হাসপাতাল পরিদর্শন করছিলেন এর কিছুক্ষণ পর খবর পেয়ে সেখানে উপস্থিত হন. সি এম ও. নির্মল সরকার এবং আসার পরহাসপাতালে অনেকদুর্বলতা ঢাকার চেষ্টা করতে দেখা গেছে সি এম ও নির্মল সরকারকেআর সেই বিষয়টাজেলাশাসক ও অনেকটা কাজ করতে পেরেছেন তাই সবার সামনে তিনি তা ব্যক্ত করেননি।তবে অনেক রোগীদের বক্তব্য এইভাবে যদি প্রতিনিয়ত বড় বড় আধিকারিকরা. খোয়াই জেলা হাসপাতালে কারণে অকারণে পরিদর্শনে আসেন তাহলে হাসপাতালের চিকিৎসার মানটা অনেকটা উন্নত হবে বলে আশা ব্যক্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য