Tuesday, March 17, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলার ইউ পি এস সি র কৃতী ছত্রকে সম্বর্ধনা দিলেন খোয়াই...

খোয়াই জেলার ইউ পি এস সি র কৃতী ছত্রকে সম্বর্ধনা দিলেন খোয়াই এর বিধায়ক।

খোয়াই প্রতিনিধি ,৪ঠা জুলাই…… ইউ পি এস সি -র. খোয়াই জেলার তথা খোয়াই মহাকুমার. বাসিন্দা কৃতী ছাত্রকে সম্বর্ধনা জানালেন খোয়াইয়ের বিধায়ক ও রাজ্য যুবনেতা।খোয়াই মহকুমার সোনাতলা গ্রামের কৃতী শিক্ষার্থী সুমিত পাল এখন গোটা গ্রামের তো বটেই, মহকুমা ও জেলার ভৌগোলিক সীমানা ছাড়িয়ে সুমিত এখন গোটা রাজ্যেরই গর্ব আর অহঙ্কারের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউ পি এস সি- র পরীক্ষায় বসে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে সুমিত পাল।গতবারের পরীক্ষার পর তিনি আই আই এস ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস– এ যোগ দেন।বর্তমানে তিনি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সাথে শিক্ষানবীশ হিসেবে কাজ করছেন।এবারেরও ইউ পি এস সি – র পরীক্ষায় বসেছিল তিনি।এবার উনার ক্রমতালিকায় সুমিত পালের রেঙ্ক ৬২৭ ক্রমিক নম্বরে।সারা দেশের মোট নয় লক্ষ পরীক্ষার্থী এবার বসেছিল পরীক্ষায়।সুমিত পালের ইচ্ছে আই আর এস ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস- এ যোগ দেওয়ার।তিনি আশাবাদী যে আই আর এস -এ সে যোগদান করার সুযোগ লাভ করবেন।যদিও শিক্ষানবীশ হিসেবে নির্দিষ্ট মেয়াদ শেষে আগামী সেপ্টেম্বর মাস নাগাদ আই আই এস হিসাবে উনার নিয়োগ হয়ে যাওয়ার কথা।সুমিত বাবুর বাবা নকুল চন্দ্র পাল একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মা শ্রীমতি স্বপ্না দাস অবসরপ্রাপ্ত একজন ক্রীড়া আধিকারিক।সুমিত বাবুর দাদা সুরজিত পাল ও একজন বিশেষজ্ঞ চিকিৎসক।তিনি. বর্তমানে আগরতলা জি বি হাসপাতালে কর্মরত ।ইউ পি এস সি র পরীক্ষায় যোগ্যতার সাথে উত্তীর্ণ হওয়ায় মঙ্গলবার সকালে বিধায়ক নির্মল বিশ্বাস ও ডি ওয়াই এফ আই র রাজ্য সভাপতি পলাশ ভৌমিক এদিন খোয়াইয়ের সোনাতলা গ্রামের বাড়ীতে গিয়ে সুমিত পালকে সম্বর্ধনা প্রদান করেন।উত্তরীয় ও ফুলের তোড়া তুলে দিয়েসংবর্ধনা প্রদান করেন।সুমিত পালেরএই ফলাফলে. সমস্ত জেলার সাথে রাজ্যবাসী ব্যাপক গর্বিত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য