নিজস্ব প্রতিনিধি, উদয়পুর ত্রিপুরা,৩ জুলাই:- এক ভাবগম্বীর পরিবেশে সোমবার উদয়পুর রাজষি কলাক্ষেত্রে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উদয়পুর পুর পরিষদ এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় গোমতী জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা ও গুরু সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা করেন অর্থ পরিকল্পনা ও সমন্বয় এবং তথ্যপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় এছাড়াও উপস্থিত ছিলেন গোমতি জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, গোমতী জেলার জেলাশাসক গভেকার ময়ূর রতিলাল, উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মনোজ দেববর্মা, আগরতলা রামকৃষ্ণ মিশনের স্বামী ভক্তি সদানন্দ মহারাজ প্রমুখ। এই অনুষ্ঠানে আগরতলা রামকৃষ্ণ মিশনের স্বামী ভক্তি সদানন্দ মহারাজ ও বিশিষ্ট শিক্ষাবিদ পীযূষ চক্রবর্তী তাদেরকে পুষ্পস্তবক ও চরণ ধুয়ে গুরু সংবর্ধনা করেন। এদিন বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।



