স্টাফ সিলেকশন কমিশনের অন্তর্গত সারা দেশব্যাপী ডিফেন্সের বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগের জন্য সম্প্রতি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় রাজ্য থেকেও অনেকে অংশগ্রহণ করে এবং উত্তীর্ণও হয়। কিন্তু অভিযোগ এতে বহিঃ রাজ্যের যুবকদের অংশগ্রহণে পিছিয়ে যাচ্ছে রাজ্যের যুবকরা। এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ রাজ্যের যুবকদের আরও অভিযোগ, বাঁকা পথে বহিঃ রাজ্যের যুবকরা পি আর টি সি বানিয়ে নিয়ে রাজ্যের কোটায় অংশগ্রহণ করছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইন্টারভিউতেও অংশগ্রহণ করছে। এতে করে বিভিন্ন দিক থেকে পিছিয়ে যাচ্ছে রাজ্যের এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ যুবকরা ।সে দিকে লক্ষ্য রেখে সোমবার রাজ্যের এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ যুবকরা মুখ্যমন্ত্রীর সচিবের কাছে এক ডেপুটেশন প্রদান করে। এদের দাবি ইন্টারভিউ শেষ হলেও মেডিকেল এখনো বাকি রয়েছে। সেখানে যাতে SSC’র ইন্টারভিউতে উত্তীর্ণ সকল ক্যান্ডিডেটদের রাজ্যের প্রশাসন দিয়ে রেশন কার্ড ও ভোটার আইকার্ড পরীক্ষা করে তবেই অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয়।



