পবন ক্ষেরা জানান ত্রিপুরাতে তিনি প্রথমবার এসেছেন। তিনি বলেন দুঃখের বিষয় ত্রিপুরা এত সুন্দর ত্রিপুরার মানুষ এত ভালো কিন্তু ত্রিপুরার রাজনীতি দূষিত হয়ে গেছে। তিনি বলেন 2018 নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি এই পাঁচ বছরে রাখতে পারেনি। তিনি ভোটরদের উদ্দেশ্য করে বলেন যখন তারা আপনাদের কাছে ভোট চাইতে আসবেন তখন পাঁচ বছরের হিসেব চাইবেন বিরোধীদের উপর বারবার আক্রমণের বিষয়ে তিনি তীব্র নিন্দা জানান। তিনি বলেন ত্রিপুরার সংস্কৃতি এরকম নয়। ত্রিপুরার মানুষ এরকম নয়। এবং তিনি প্রশ্ন তোলেন সপ্তম পে কমিশনের কি হলো??? তিনি আরো বলেন রান্নার গ্যাস ভোজ্য তেল পেট্রোল সবকিছু দাম ঊর্ধ্বমুখী তারপরও আপনারা হাসতে পারেন এমনটাই প্রশ্ন তোলেন শাসকদলের বিরুদ্ধে। আগামী 5 বছরে ত্রিপুরার মানুষের মুখে হাসি ফিরিয়ে আনবে কংগ্রেস দল জানান পবন খের । বাম কংগ্রেস জোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন এমন নয় যে কংগ্রেস বাম এর জোট প্রথম হয়েছে ভারতীয় জনতা পার্টি ও জোট নিয়ে সরকার গঠন করেছিল।মূলত গনতন্ত্র পুনরুদ্ধার মূল লক্ষ্য তাদের। ত্রিপুরার মানুষ চাইছে ভারতীয় জনতা পার্টি সরকারকে ত্রিপুরা থেকে উৎখাত করতে। মানুষের ভারতের জনতা পার্টির উপর বিশ্বাস নেই। বাম এবং কংগ্রেসের ওপর ত্রিপুরার মানুষের ভরসা আছে। ত্রিপুরার মানুষ জানে বাম এবং কংগ্রেস মিলে ত্রিপুরা মানুষের জন্য যা করবে তা ভারতীয় জনতা পার্টি থেকে ভালো হবে জানান জাতীয় কংগ্রেস দলের মিডিয়া এন্ড পাবলিসিটি ডিপার্টমেন্টের এ আইসিসি চেয়ারম্যান পবন খের।



