আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি রাজ্যের বিরোধী দল সিপিআইএম নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। আর এই ইস্তেহার নিয়ে বুধবার দুপুরে রাজধানীর বিজেপি নির্বাচনী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বিরোধী দল সিপি আই এমের নির্বাচনী ইস্তেহার নিয়ে বুধবার প্রদেশ বিজেপির নির্বাচনী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস রাজ্যের সরকারি কর্মচারীদের বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন ত্রিপুরা চা উন্নয়ন নিয়মের চেয়ারম্যান সন্তোষ সাহা। এদিন বিজেপি নির্বাচনী কার্যালয়ে সন্তোষ সাহা জানান, বিরোধী দল সিপিএম তাদের নির্বাচনী ইস্তেহারে কর্মচারীদের জন্য পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার কথা বললেও কেরলে তারা নতুন পেনশন স্কিম চালু রেখেছে। বছরে দুবার মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করলেও কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেবে তার কোন ঘোষণা নেই ইস্তেহারে । তাই এক্ষেত্রে রাজ্যের সরকারি কর্মচারীদের বিভ্রান্ত না হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা চা উন্নয়ন নিয়মের চেয়ারম্যান সন্তোষ সাহা বলেন, বর্তমান রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের সমৃদ্ধ করতে একসাথে বারো শতাংশ মহার্ঘ্য ভাতা ঘোষণা করেছে, সেই সাথে কেন্দ্রীয় হারে বেতন ভাতা চালু করেছে বলে তিনি জানান। পাশাপাশি আগামীকাল বিজেপি দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হবে বলে তিনি জানান। এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কর্মচারী নেতা সমর রায়, বিজেপি দলের নেত্রী অস্মিতা রায়। সাংবাদিক সম্মেলনে বিরোধীদের ইস্তেহার নিয়ে তীব্র সমালোচনা করেন উপস্থিত নেতৃত্বরা।



