বিশালগড় বাইদ্যার দিঘি কসবা এলাকায় CPI-M ও কংগ্রেসের মনোনীত প্রার্থীকে নিয়ে ভোট প্রচার করার সময় BJP আশ্রিত দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত কংগ্রেস ও CPI-M কর্মী, ভাঙচুর করা হয় ২ টি বাইক।
ঘটনা বিবরনে জানা যায় মঙ্গলবার সকাল ৯ থেকে বিশালগড় থানাধীন বাইদ্যারদিঘি কসবা এলাকায় সিপিআইএম ও কংগ্রেসের মনোনীত প্রার্থী হিমানি রানী দেববর্মাকে নিয়ে শুরু হয় বাড়ি বাড়ি ভোট প্রচার । বাড়ি বাড়ি ভোট পাচার করার সময় মঙ্গলবার দুপুর ১২.৩০ মিনিট নাগাদ বিজেপি দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত কংগ্রেস ও সিপিআইএম কর্মী ভাঙচুর করা হয় কংগ্রেস ও সিপিআইএম কর্মীর বাইক।
যার বাইকের নাম্বার TR07F8136 অপর বাইকের নাম্বারটি জানা যায়নি। ঘটনা পরিপ্রেক্ষিতে কংগ্রেস ও সিপিআইএমের পক্ষ থেকে বিশালগড় থানায় জানানো হয় বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থান থেকে ১০০ মিটার দূরে অবস্থিত বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হয়ে থাকেন তাতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনা পরিপ্রেক্ষিতে বাইদ্যারদিঘি কসবা এলাকায় মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী। জানা যায় ১৬ ফেব্রুয়ারি রাজ্যের বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনকে হাতে রেখে বিজেপি আশ্রীত দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হতে হয় বহু কর্মীকে গ্রেপ্তার করার সাহস দেখায়নি বিশালগড় থানার খাঘিউদ্দী পুলিশ বাবুর। অপরদিকে কংগ্রেস ও সিপিআইএমের মনোনীত প্রার্থী হিমানোরানী দেববর্মার পক্ষ থেকে কয়েকজনের বিরুদ্ধে নামধাম জানিয়ে বিশালগড় থানায় মামলা করা হবে। গোটা এলাকায় থমথম পরিস্থিতি বিরাজ করছে।



