Friday, March 20, 2026
বাড়িখবররাজ্যবিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার রাজধানীর রাজপথ কাঁপিয়ে রোড শো করলেন পশ্চিম...

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার রাজধানীর রাজপথ কাঁপিয়ে রোড শো করলেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে মঙ্গলবার রাজধানীতে রোড শো করলেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় l এদিন পায়ে হেঁটে গোটা রাজধানীতে রোড শো করেন তিনি l উনাকে দেখতে ভিড় জমায় সকলে l আগাম ঘোষনা অনুসারে রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার রাজধানীর রাজপথ কাঁপিয়ে রোড শো করলেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় l উনার সঙ্গে ছিলেন দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় l এদিন রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবন এর থেকে শুরু হয় রোড শো l এরপর রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় এখানে এসেই এর সমাপ্তি ঘটে l এদিন পায়ে হেঁটে 8 কিমি পথ পায়ে হেঁটে রোড শো করেন তিনি l এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের 28 টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা সহ দলের স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকরা উপস্থিত ছিল l ছিল কয়েক শতাধিক দলের কর্মী সমর্থকরা ও l এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে দলে দলে লোকজন আসে রাজ্যের দূর দূরান্ত্র থেকে l এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় l তিনি হাত জোর করে সকলের কাছে দলের জন্য ভোট চান l এদিন রোড শো তে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার lত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং সাংসদ অভিষেক ব্যানার্জির রোড শো নির্বাচনে অনেকটা প্রচার ফেলবে বলে অনেকের অভিমত

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য