Friday, March 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদকমলপুর ৪৫ নং ও সুরমা 46 নং বিধানসভা কেন্দ্রের দুই বিজেপি প্রার্থী...

কমলপুর ৪৫ নং ও সুরমা 46 নং বিধানসভা কেন্দ্রের দুই বিজেপি প্রার্থী মনোজ কান্তি দেব ও স্বপ্না দাস পাল মনোনয়ন পত্র জমা দিলেন

সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে সোমবার কমলপুর মহকুমায়
মিছিল সংগঠিত করে কমলপুর ৪৫ নং ও সুরমা 46 নং বিধানসভা কেন্দ্রের দুই বিজেপি প্রার্থী মনোজ কান্তি দেব ও স্বপ্না দাস পাল মনোনয়ন পত্র জমা দিলেন সংশ্লিষ্ট দফতরের আর ওর কাছে। জয় নিয়ে আশা ব্যক্ত করেছেন দুই প্রার্থী l সোমবার কমলপুর শহরে সুবিশাল মিছিল করে মনোনয়ন জমা দিলেন কমলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ কান্তি দেব এবং সুরমা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপ্না দাস পাল। এদিন কমলপুর বিজেপি প্রার্থী মনোজ কান্তি দেব মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রাককালে শহরের টাউন হল থেকে বিশাল মিছিল বের করে মহকুমা শাসক অফিসে প্রাঙ্গনে যান l সেখানে বিজেপি দলের প্রার্থী পদ জমা দেন। এদিকে সুরমা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপ্না দাস পাল মিছিল করে সমস্ত শহর পরিক্রমা করে মহকুমা শাসক অফিসে আসেন l সেখান থেকে পাঁচ জনের এক প্রতিনিধি দল রিটার্নিং অফিসার লাল রিং হেতা ডারলং এর কাছে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দিয়ে মনোজ কান্তি দেব ও স্বপ্না দাস পাল উভয়েই জয় নিয়ে নিশ্চিত বলে জানান l এদিন উভয় মিছিলেই জন সমাগম ছিল চোখে পড়ার মত l মনোনয়ন পত্র জমা দেওয়ার পালা শেষ l এখন দেখার প্রচারে কে কত ঝড় তুলে l

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য