Friday, March 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মিড ডে মিলের স্টোর রুমে চুরির ঘটনা

তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মিড ডে মিলের স্টোর রুমে চুরির ঘটনা

এবার কোনো বাড়ি কিংবা দোকানে নয়, খুঁদ সরকারি বিদ্যালয়ে চুরির ঘটনা, বৃহস্পতিবার রাতের অন্ধকারে কে বা কারা তেলিয়ামুড়া স্থিত বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মিড ডে মিলের স্টোর রুমের দরজার তালা ভেঙে স্টোর রুমে মজুদ থাকা দুটি গ্যাস সিলিন্ডারের মধ্যে একটি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায় অসামাজিক কাজে লিপ্ত কে বা কারা নিজেদের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার লক্ষে। শুক্রবার সাত সকালে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এসে ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেয় তেলিয়ামুড়া থানায়। ঘটনার খবর পেয়ে বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। পরে পুলিশ ঘটনাটি সরজমিনে চাক্ষুষ করে একটি চুরির মামলা নথিভুক্ত করে ঘটনাস্থল থেকে থানামুখী হয়। বিদ্যালয়ের শিক্ষক সহ এলাকার একাংশ মানুষজন সূত্রে খবর উক্ত বিদ্যালয়ের চারপাশে মাদক সেবনকারী সহ একাংশ সমাজ দ্রোহীদের বাড় বারন্তে অতিষ্ঠ হয়ে পরে স্কুলের শিক্ষক শিক্ষিকাররা সহ বিদ্যালয়ে পঠন পাঠনের জন্য আশা ছাত্র-ছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল রান্নার গ্যাস সিলিন্ডার চুরি যাওয়ার ঘটনায় গোটা এলাকাজুড়ে ছি ছি রব উঠছে। সেই সাথে পুলিশের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করছে ইতিমধ্যেই জনমনে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য