Thursday, September 3, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই সহড়ের বর্জ পদার্থকে নতুন ভাবে প্রক্রিয়া করনের জন্য ১ কোটি ৬...

খোয়াই সহড়ের বর্জ পদার্থকে নতুন ভাবে প্রক্রিয়া করনের জন্য ১ কোটি ৬ লক্ষ টাকার মৌ সাক্ষর হয় ও এন জি সির সাথে খোয়াই পুর পরিষদের।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩রা সেপ্টেম্বর.……খোয়াই পুর পরিষদের উদ্যোগে মহকুমার বর্জ্য পদার্থকে নতুন ভাবে ব্যবস্থাপনার জন্য উদ্যোগ
পুর পরিষদের।এর জন্য খোয়াই পুর পরিষদ এবং O N G C এর মধ্যে একটি মৌ স্বাক্ষর সম্পন্ন হয় বৃহস্পতিবার সকালে।১০০ জন বিভিন্ন স সহায়ক দলের দিদি দের নিয়ে গড়ে উঠছে একটি কো অপারেটিভ।
খোয়াই পুর পরিষদ এবং O N G Cএর মধ্যে বর্জ্য প্রক্রিয়াকরণ ও পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ মৌ স্বাক্ষরিত হলো।
মূলত খোয়াই পুর এলাকার ১০০ জন স সহায়ক দলের দিদিদের নিয়ে একটি কো-অপারেটিভ গঠন করা হয়েছে। বর্জ্য কীভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে পৃথকীকরণ, প্রক্রিয়াকরণ এবং রিসাইক্লিং করা যায় এই বিষয়কে কেন্দ্র করে একটি প্রকল্পের প্রস্তাব O N G C এর কাছে পাঠানো হয়েছিল। সেই প্রকল্পটি গ্রহণ করেছে O N G C ।
প্রকল্পের প্রাথমিক পর্যায়েই এক কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ আসার সম্ভাবনা রয়েছে বলে জানান খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা।যা খোয়াইয়ের বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করার পাশাপাশি স সহায়ক দলের মহিলাদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে।
এই দিনের মৌ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন O N G C এর সি জি এম শ্রীমতি অমিতা নায়েক,খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা, খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার সহ O N G C এর অন্যান্য আধিকারিকরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য