বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৯ই আগষ্ট…..স্মার্ট মিটার এবং সোলার প্যানেল লাগিয়ে নাজেহাল এক গ্রাহকের রাতের ঘুম কেড়ে বিদ্যুতের বিল বলে অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায় খোয়াই মহকুমার অন্তর্গত চেবরী পেত্নী ছড়া এলাকার সীমা দেবনাথ বিদ্যুতের বিভিন্ন সমস্যার কারণে সরকারি প্রকল্পের সোলার প্যানেলের তিন কিলোওয়াট এর সোলার প্যানেল বাড়িতে বসিয়েছেন। সোলার প্যানেল বসানোর সময় তাদের ঘরের স্মার্ট মিটার ও বসানো হয়েছে। গ্রাহকের অভিযোগ স্মার্ট মিটার বসানোর আগে বিদ্যুতের বিল আসতো প্রতিমাসে ২০০ থেকে ৩০০ টাকা বর্তমানে বিল আসছে প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকা। গ্রাহক আরও অভিযোগ করে সরকার বলেছিল সোলার প্যানেল লাগালে বিদ্যুৎ গ্রাহকের যতটুক প্রয়োজন তার উপরন্ত যে বিদ্যুৎ সঞ্চয় হবে তা সরকার নিয়ে নেবে তার পরিবর্তে তাকে টাকা প্রদান করা হবে কিন্তু দেখা যাচ্ছে এখন তার রাতের ঘুম কেড়ে নিয়েছে এই স্মার্ট মিটার এবং সোলার প্যানেলে । বারবার বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করা সত্ত্বেও গ্রাহকের সমস্যা সমাধান করা হচ্ছে না এবং তিনি আরো বলেন তিনি যে ভুল করেছেন যাতে করে অন্যরা ভেবেচিন্তে করার জন্য বলেন। এত বেশি বিল আসছিল বলে তিনি সন্ধ্যার পর থেকে বারান্দার লাইট বন্ধ করে অল্প লাইট ব্যবহার করে ও দেখেছেন কিন্তু তার বিলের সেইরকম কোন পরিবর্তন নেই। এবং তিনি বলেন এখন সে কিভাবে বিদ্যুৎ বিল ও সোলার প্যানেলের ইনস্টলমেন্ট পরিশোধ করবে তা নিয়ে উনার ঘুম নেই। অবশেষে বাধ্য হয়ে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে বিস্তারিত ভাবে জানান উনার এই করুন পরিস্থিতির হাত থেকে রক্ষা পাওয়া জন্য।যাতে সংবাদটি প্রকাশিত হবার পর বিদ্যুৎ দপ্তরে যদি কোন পদক্ষেপ নেয় সেই উদ্দেশ্যেই।



