Saturday, May 30, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদডাবল ইঞ্জিন সরকারের আমলে সৌচালয় পরিস্কারের টাকাও আত্মসাৎ করছে খোয়াই বারবিল পঞ্চায়েতের...

ডাবল ইঞ্জিন সরকারের আমলে সৌচালয় পরিস্কারের টাকাও আত্মসাৎ করছে খোয়াই বারবিল পঞ্চায়েতের সদস্য।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৩ই এপ্রিল…… মাত্র ২০০ টাকার লোভে এক সুইপারের দ্বারা শৌচালয় পরিস্কারের টাকা আত্মসাৎ করে নিল খোয়াই বারবিল পঞ্চায়েতের সদস্য সুমন সাহা বলে অভিযোগ।ঘটনার বিবরণ দিয়ে দিন মজুরির কাজ করা দীপক মোদক অভিযোগ করে সংবাদ মাধ্যমের কাছে জানান খোয়াই বারবিল পঞ্চায়েতের সদস্য সুমন সাহা দীপক মোদক এর পারিশ্রমিক এর টাকা আত্মসাৎ করে বলে।দীপক মোদক এও জানান বারবিল পঞ্চায়েতের পানীয় জলের ট্যাংকের মুখ লাগানো এবং টয়লেট ও বাথরুম পরিষ্কারের কাজ করানো হয় তাকে দিয়ে। অন্যদিকে এই হতদরিদ্র লোকটির দিন মজুরির টাকা আত্মসাৎ করেন পঞ্চায়েত সদস্য সুমন সাহা। এমনটাই অভিযোগ করেন আমাদের কাছে। এই অভিযোগটি পেয়ে ঘটনার সত্যতা যাচাই করতে সোমবার বারবিল পঞ্চায়েতে গিয়ে খোঁজ নেওয়া হয় । যথারীতি পঞ্চায়েতের যিনি সরকারি কর্মী রয়েছেন তিনি ঘটনার বিষয়ে বলতে গিয়ে বলেন টয়লেট ও বাথরুম পরিষ্কার এর কাজ গুলি দরিদ্র দীপক মোদককে দিয়ে করানো হয়েছে এবং তাকে ৪০০ টাকা মজুরি দেওয়া হয়েছে পঞ্চায়েত সদস্যের হাতে। কিন্তু হতদরিদ্র দীপক মোদকের অভিযোগ তাকে ২০০ টাকা দিয়ে বাকি টাকা মাননীয় পঞ্চায়েত সদস্য সুমন সাহা আত্মসাৎ করেফেলেন। এই ঘটনাটি জনসমক্ষে চাউর হতেই সংশ্লিষ্ট এলাকাতে ছি ছি রব উঠে। বর্তমান সময়ে কিছু স্বার্থান্বেষী লোক ক্ষমতা বলে সাধারণ মানুষের হকের টাকা আত্মসাৎ করতে তাদের বিবেকে বাধে না।তাইত খোয়াই বারবিল পঞ্চায়েতের সদস্য সুমন সাহার মত লোকেরা সাধারণ গরিব মানুষের টাকা আত্মসাৎ করে সামান্য ২০০ টাকার লোভে। চুরি করতে করতে তাদের লোভ এমনই বেড়ে গেছে যে তারা সাধারণ দিনমজুরকে ও রেহাই দিচ্ছে না সুমন সাহার মতন লোকেরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য