Friday, April 17, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদবাড়িতে ফেরার সময় উওর কলমচৌড়া এলাকায় আক্রান্ত বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি প্রভাত...

বাড়িতে ফেরার সময় উওর কলমচৌড়া এলাকায় আক্রান্ত বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি প্রভাত ঘোষ

প্রতিনিয়ত এিপুরা রাজ্যে একের পর এক সাংবাদিকরা সমাজদ্রোহী,নেশা কারবারিদের হাতে আক্রমনে নিগৃহীত ও নির্যাতনের স্বীকার হচ্ছে। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারীরা সব জেনে শুনে নীরব দর্শকের ভূমিকা। আবার সিপাহীজলার জেলার বক্সনগর বিধানসভার অন্তগর্তদুষ্কৃতীর হামলায় গুরুতরভাবে আহত হলেন বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক প্রভাত ঘোষ। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ি ফেরার পথে উত্তর কলমচৌড়া পঞ্চায়েত এলাকার ছাতিয়ান টিলায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয় ব্যক্তি মানিক দাস (মন্টু) হঠাৎই রড দিয়ে প্রভাত ঘোষের উপর আক্রমণ চালায়। আচমকা এই হামলায় তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। অভিযোগ, বাসন্তী পূজার বিজয়া দশমী উপলক্ষে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরার সময়ই এই হামলা চালানো হয়। আহত সাংবাদিক প্রভাত ঘোষ জানান, এলাকায় নেশা কারবারিদের বিরুদ্ধে পূর্বে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছিল। সেই কারণেই পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা। অভিযুক্ত মানিক দাস পেশায় নেশা কারবারের সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা চাষের সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে। হামলার পর আহত অবস্থায় প্রভাত ঘোষকে দ্রুত বক্সনগর প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি চিকিৎসা গ্রহণ করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বক্সনগর প্রেস ক্লাবের অন্যান্য কর্তব্যরত সাংবাদিকরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি হাসপাতালে উপস্থিত হন এলাকার বিধায়ক তোফাজ্জল হোসেনও। তিনি তার খোঁজ খবর নেন এবং আহত সাংবাদিকের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই প্রভাত ঘোষের পক্ষ থেকে কলমচৌড়া থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এখন দেখার বিষয়, সাংবাদিকের উপর এই নৃশংস হামলার ঘটনায় প্রশাসন কত দ্রুত এবং কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য