Thursday, October 1, 2026
বাড়িখবররাজ্যপুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক, প্রার্থী তালিকা নিয়ে আলোচনা

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক, প্রার্থী তালিকা নিয়ে আলোচনা

এডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচন সদ্য শেষ হয়েছে। এখনও ফলাফল ঘোষণা না হলেও আর মাত্র দুদিন পরেই প্রকাশিত হতে চলেছে গ্রাম পরিষদ ভোটের ফলাফল। সেই ফলাফল ঘিরে রাজ্যজুড়ে উৎসবের আবহ তৈরি হওয়ার আগেই শহরাঞ্চলের সাধারণ মানুষ ফের ভোটের মুখোমুখি হতে চলেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপূজার পরেই আগরতলা পৌর নিগমসহ রাজ্যের বিভিন্ন পুর সংস্থার নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে। যদিও নির্বাচন দপ্তরের পক্ষ থেকে এখনও ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হয়নি, তার আগেই রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বৈঠকে বসে শাসকদল বিজেপি। প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, মন্ত্রী, বিধায়কসহ দলের অন্যান্য প্রদেশ নেতৃত্ব। আসন্ন পুর নির্বাচনের আগে দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত করার পাশাপাশি নির্বাচনী রণকৌশল নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। বিশেষ করে সম্ভাব্য প্রার্থী তালিকা থেকে শুরু করে নির্বাচনী প্রচার ও সামগ্রিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে নেতৃত্বের মধ্যে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জানান, নির্ধারিত সাংগঠনিক বৈঠকে আসন্ন পৌর সংস্থার নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনে দলের প্রস্তুতি এবং প্রার্থী বাছাইসহ একাধিক বিষয় আলোচনায় উঠে এসেছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপির সাংগঠনিক শক্তি বর্তমানে যথেষ্ট মজবুত অবস্থায় রয়েছে। তবে নির্বাচনকে সামনে রেখে দলের প্রত্যেক কর্মীকে আরও আন্তরিকতার সঙ্গে মাঠে নেমে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরের কর্মীদের সক্রিয় অংশগ্রহণের উপরই আগামী দিনের নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করার বার্তা দেন তিনি। এডিসি এলাকার ভোটের পর এবার শহরাঞ্চলের পুর নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। নির্বাচন দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকলেও রাজনৈতিক দলগুলির সাংগঠনিক প্রস্তুতি যে শুরু হয়ে গেছে, বৃহস্পতিবারের বিজেপির বৈঠক তারই ইঙ্গিত দিচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য