Thursday, September 17, 2026
বাড়িখবররাজ্যঅনলাইনে টাকা দেওয়ার নামে প্রতারণার অভিযোগ , দোকান থেকে সামগ্রী কিনে ভুয়া...

অনলাইনে টাকা দেওয়ার নামে প্রতারণার অভিযোগ , দোকান থেকে সামগ্রী কিনে ভুয়া পেমেন্ট, কুঞ্জবনে স্থানীয়দের হাতে যুবক আটক

অনলাইন লেনদেনের সুযোগকে কাজে লাগিয়ে ব্যবসায়ীদের প্রতারণা করার অভিযোগ এবার সামনে এল রাজধানী আগরতলায়। দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার পর অনলাইনে টাকা পরিশোধের নাম করে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করলেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কুঞ্জবন এলাকায়। জানা গেছে, কুঞ্জবন এলাকার একটি দোকানে গিয়ে বেশ কিছু পরিমাণ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনেন এক যুবক। কেনাকাটা শেষ হওয়ার পর দোকান মালিককে নগদ টাকা না দিয়ে অনলাইনের মাধ্যমে মূল্য পরিশোধ করেছেন বলে জানান তিনি। এরপর মোবাইলের মাধ্যমে টাকা দেওয়ার বিষয়টি দেখিয়ে দোকান থেকে সামগ্রী নিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই যুবক। কিন্তু কিছুক্ষণ পরেই দোকান মালিকের সন্দেহ হয়। কারণ অনলাইনে টাকা পাঠানোর কথা বলা হলেও সেই টাকা দোকান মালিকের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। বিষয়টি নিয়ে যুবককে জিজ্ঞাসাবাদ করা হলে পরিস্থিতি আরও সন্দেহজনক হয়ে ওঠে। এরপর স্থানীয়রা ওই যুবকের মোবাইল ফোন পরীক্ষা করে দেখেন বলে দাবি। সেখানে ব্যবহৃত অনলাইন অ্যাকাউন্টটি ভুয়া বলে তাঁদের নজরে আসে। টাকা পরিশোধের নামে ভুয়া অনলাইন পেমেন্ট দেখিয়ে দোকান থেকে সামগ্রী নেওয়ার চেষ্টা করা হয়েছে—এমন অভিযোগে এরপরই যুবককে আটক করে স্থানীয়রা।

ঘটনার পর খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। স্থানীয়দের কাছ থেকে আটক যুবককে নিজেদের হেফাজতে নিয়ে এনসিসি থানায় নিয়ে যায় পুলিশ। পাশাপাশি যুবকের সঙ্গে থাকা একটি দামি মোটরবাইকও থানায় নিয়ে যাওয়া হয়। আটক যুবকের নাম অভয় হরিজন। তার বাড়ি কুঞ্জবন কলোনি এলাকায় বলে জানা গেছে। দিনদুপুরে দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী কেনার পর অনলাইনে টাকা পরিশোধের নাম করে প্রতারণার অভিযোগে যুবক আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, অনলাইন লেনদেনের সুযোগকে কাজে লাগিয়ে এ ধরনের প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। ব্যবসায়ীরা যাতে ভুয়া অনলাইন পেমেন্টের ফাঁদে না পড়েন, সেদিকেও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তাঁরা। এদিকে আটক যুবকের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রকৃত সত্যতা কী, সে বিষয়ে পুলিশি তদন্তের পরই বিস্তারিত তথ্য সামনে আসবে। তবে ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 − ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য