Thursday, September 17, 2026
বাড়িখবররাজ্যআখাউড়া রোডে বাড়ি থেকে স্বর্ণের চেইন চুরি, গৃহকর্মী গ্রেফতার

আখাউড়া রোডে বাড়ি থেকে স্বর্ণের চেইন চুরি, গৃহকর্মী গ্রেফতার

বাড়ির ভিতর থেকে স্বর্ণের চেইন এবং বিভিন্ন কসমেটিকস সামগ্রী উধাও। চুরির অভিযোগের তদন্তে নেমে শেষ পর্যন্ত বাড়ির কাজের এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আগরতলার আখাউড়া রোড এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়া রোড এলাকার বাসিন্দা প্রীতিদাস চৌধুরী বাড়ি থেকে স্বর্ণের চেইন ও কসমেটিকস সামগ্রী চুরি যাওয়ার অভিযোগে পশ্চিম থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পুলিশ। মামলার তদন্তভার নিয়ে বটতলা ফাঁড়ির পুলিশ ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখতে শুরু করে। তদন্তের সূত্র ধরে আখাউড়া রোড এলাকা থেকেই বাড়িতে কাজ করা এক মহিলাকে আটক করা হয়। এরপর তাকে থানায় নিয়ে গিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের পর ওই মহিলার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া সামগ্রী। তার কাছ থেকে ১২ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা। পাশাপাশি অভিযোগ অনুযায়ী চুরি যাওয়া কসমেটিকস সামগ্রীও উদ্ধার করা হয়েছে।

চুরির ঘটনায় বাড়ির পরিচিত পরিবেশের একজনকে আটক করার ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে এই চুরির ঘটনায় ওই মহিলার ভূমিকা এবং চুরির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। মঙ্গলবার সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে গোটা ঘটনার কথা জানান পশ্চিম থানার ওসি সঞ্জিৎ সেন। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে ওই মহিলাকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইন ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃত মহিলাকে মঙ্গলবার আদালতে তোলা হবে। আদালতের পরবর্তী নির্দেশ এবং তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য