Monday, August 10, 2026
বাড়িখবররাজ্যনেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া বাইক চালিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত দুই যুবক

নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া বাইক চালিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত দুই যুবক

নেশাগ্রস্ত অবস্থায় দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন দুই যুবক। দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা। ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে খোয়াই ব্যাংক চৌমুহনী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, নেশাগ্রস্ত অবস্থায় দ্রুত গতিতে বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে বাইকটি। ধাক্কার শব্দে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে দুই যুবককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাঁদের উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের নাম প্রসেনজিৎ গোস্বামী ও কিংকর নাথ। বর্তমানে দুজনই জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া গতিতে যানবাহন চালানোর ফলে ফের এই দুর্ঘটনা ঘটায় এলাকায় নতুন করে প্রশ্ন উঠেছে মদ্যপ ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো রোধে প্রশাসনের ভূমিকা নিয়েও।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য