Saturday, August 8, 2026
বাড়িখবররাজ্যআমতলীর ঢুকলি রোডে পণ্যবাহী গাড়ির ধাক্কায় উল্টে গেল টমটম, অল্পের জন্য রক্ষা...

আমতলীর ঢুকলি রোডে পণ্যবাহী গাড়ির ধাক্কায় উল্টে গেল টমটম, অল্পের জন্য রক্ষা যাত্রীরা

একাংশ চালকের বেপরোয়া গতির কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আর এসব দুর্ঘটনায় কখনও প্রাণহানি, আবার কখনও গুরুতর আহত হচ্ছেন সাধারণ মানুষ। দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এরই মধ্যে শনিবার সকালে আমতলী বাইপাস সংলগ্ন ঢুকলি রোড এলাকায় ঘটে গেল আরও একটি দুর্ঘটনা। জানা গেছে, দ্রুতগতিতে আসা একটি চার চাকার পণ্যবাহী গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় একটি টমটম।

দুর্ঘটনার জেরে টমটমটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো রক্তাক্ত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর পণ্যবাহী গাড়িটি ঘটনাস্থলে না থেকে দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে। শনিবার সকালে ব্যস্ত সড়কে এই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বেপরোয়া যান চলাচলের বিরুদ্ধে আরও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি উঠছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য